সংবাদ

হাকিমিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, বললেন ডাইক

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম

হাকিমিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, বললেন ডাইক

মরক্কো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডস কোচ কোম্যান। রাউন্ড অব ৩২-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে ধরা হচ্ছে নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচকে। ফিফা র‌্যাংকিংয়ে ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে দল দুটি। গ্রুপ পর্বেও দুই দলই উপহার দিয়েছে গতিময়, নজরকাড়া ফুটবল। দুই দলের জন্যই ম্যাচটি তাই কঠিন হতে যাচ্ছে। ডাচ কোচ রোনাল্ড কোম্যানও বলছেন, নকআউটের শুরুতেই মরক্কোর মতো দারুণ ফুটবল খেলা দলের মুখোমুখি তিনি হতে চাননি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মরক্কো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন কোম্যান। সেখানে তিনি বলেছেন, ‘নকআউটের এই পর্যায়েই এটি বড় একটি ম্যাচ। কারণ এমন দুটি দল মুখোমুখি হচ্ছে যারা টুর্নামেন্টে অনেক দূর যেতে চায়। এরকম পর্যায়ের একটি ম্যাচ এবার একটু আগেভাগেই চলে এসেছে’।

মরক্কোকে চ্যালেঞ্জ হিসেবে মানলেও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়ার নিশ্চয়তা দিচ্ছেন নেদারল্যান্ডস কোচ, ‘দারুণ আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে। আমরা আক্রমণাত্মক ফুটবলই খেলব। মরক্কোর অনেক প্রতিভাবান ফুটবলার আছে। তবে আমাদেরও সেরকম ফুটবলার আছে এবং আমরা জানি কোথায় ওদেরকে থামাতে হবে। আমরা দুশ্চিন্তা করছি না’।

কোচের মতো অধিনায়ক ভার্জিল ফন ডাইকও মরক্কোর খেলোয়াড়দের প্রশংসা করেছেন। মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলেছেন, পাশাপাশি নজর রাখতে বলেছেন ব্রাহিম দিয়াজ, ইসমাইল সাইবারি ও এবারের বিশ্বকাপের অন্যতম সন্ধান ১৮ বছর বয়সী আইয়ুব বুয়াদ্দির ওপরেও।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

হাকিমিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, বললেন ডাইক

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত