সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে ফেনীর দাগনভূঞায় মোসলে উদ্দিন জনি (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯
জুন) বিকেলে উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর (মৌলভী বাড়ি) এলাকা
থেকে তাকে আটক করা হয়। আটক জনি ওই এলাকার মো. মোস্তফার ছেলে।
পুলিশ ও স্থানীয়
সূত্রে জানা গেছে, ‘Jo NY’ নামের একটি ফেসবুক পেজ থেকে সম্প্রতি বিদ্যুৎ বিভ্রাটের
প্রসঙ্গ টেনে জাইমা রহমানকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। পোস্টটি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের
মধ্যে তীব্র ক্ষোভ ও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপরই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে
দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
ঘটনাটি জানতে
পেরে দাগনভূঞা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। পরবর্তীতে কোরাইশমুন্সী পুলিশ
ফাঁড়ির সহযোগিতায় অভিযান চালিয়ে ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত জনিকে তার
নিজ এলাকা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ঘটনার তীব্র
নিন্দা জানিয়ে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক বলেন: "জাইমা
রহমানকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য কোনো সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অশোভন ও নোংরা আচরণের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা
নেওয়া উচিত।"
এদিকে, ঘটনার
পর দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করায় দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো. ফয়জুল আজীম নোমানকে ধন্যবাদ জানিয়েছেন উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান
জাহানারা বেগম। একই সাথে তিনি আটককৃত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন।
দাগনভূঞা থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম নোমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,
"জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট
করার অভিযোগে কয়েক ঘণ্টার মধ্যেই রাজাপুর ইউনিয়ন থেকে জনি নামে এক যুবককে আটক করা হয়েছে।
এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন