সংবাদ

মাদকমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে ক্রীড়ার প্রতি আকৃষ্ট করতে হবে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৬:১৯ পিএম

মাদকমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে ক্রীড়ার প্রতি আকৃষ্ট করতে হবে

মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে নতুন প্রজন্মকে ক্রীড়ার প্রতি আকৃষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

সোমবার (২৯ জুন) রাজধানীর তুরাগে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

তুরাগ থানা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে এই আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তুরাগ থানা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি মোঃ ইমন হোসেন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

জনগণের পাশে থেকে দেশ গড়ার আহ্বান জানিয়ে মোস্তফা জামান বলেন, "আমাদেরকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের পাশে থেকে দেশের জন্য কাজ করে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে, পতিত সরকার ও দোসররা যে কারণে দেশ ছেড়ে পালিয়েছে, সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জনগণের জন্য নিয়োজিত থাকতে হবে।" 

তিনি আরও বলেন, "আমাদের নেতা তারেক রহমান যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাকে অনুসরণ করে আমাদের দেশের জন্য কাজ করে যেতে হবে।"

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি সি এম আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, "আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক, ক্রীড়াঙ্গনে তার ব্যাপক অবদান রয়েছে।"

তিনি আরও যোগ করেন, "এই ক্রীড়া সংসদ আমাদের আগামী প্রজন্মকে খেলাধুলার দিকে ধাবিত করতে চায়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম মাদকের মরণ ছোবল থেকে দূরে থাকতে পারে।"

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির গবেষণা সেলের অন্যতম সদস্য আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: হারুনুর রশিদ খোকা (সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি), রিপন, রাজা, আবুল (যুগ্ম-আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি), নুরুল আফছার নাছির (সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ)।

অনুষ্ঠানের শেষ অংশে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ শরিক হন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে ক্রীড়ার প্রতি আকৃষ্ট করতে হবে

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত