ভোলার চরফ্যাশন উপজেলায় বালুভর্তি ট্রলির ধাক্কায় লিয়া আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে শশীভূষণ থানার চেয়ারম্যান বাজার-শশীভূষণ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
লিয়া আক্তার শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের মেয়ে। সে চেয়ারম্যান বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় লিয়া। চেয়ারম্যান-শশীভূষণ আঞ্চলিক সড়কে পৌঁছালে পেছন থেকে আসা একটি বালুভর্তি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক ট্রলি রেখে পালিয়ে যান।
সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লিয়ার মরদেহ কাঁধে নিয়ে মিছিল বের করে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এ সময় তারা ঘাতক চালকের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। অবরোধের ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে শশীভূষণ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হাসান বলেন, ছাত্রী নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক।
/

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন