সংবাদ

ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা, আহত ২

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম

ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা, আহত ২
ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে গভীর রাতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে এক ব্যবসায়ী পরিবারের ওপর নৃশংস হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে কামরুন নাহার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। হামলায় তার স্বামী মঞ্জুর মিয়া (৪১) ও মেয়ে সানজিদা আক্তার মিম (১৬) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) ভোররাত তিনটার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা গায়েনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মঞ্জুর মিয়া বর্তমানে ঢাকার একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টির রাতে বিদ্যুৎহীন অন্ধকারের সুযোগ নিয়ে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত মঞ্জুর মিয়ার বাড়িতে হানা দেয়। তারা টয়লেটের ভেন্টিলেটর ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর চাপাতি ও ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। চিৎকার শুনে প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে আসার চেষ্টা করলে দুর্বৃত্তরা গুলি করার হুমকি দেয় এবং ইট-পাটকেল ছোড়ে। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে গেলে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কামরুন নাহারের মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, একটি প্লট কেনার জন্য জমি কেনাবেচার একটি সমিতি থেকে ২০ লাখ টাকা তোলার কথা ছিল মঞ্জুর মিয়ার। সেই টাকা উত্তোলনের খবর পেয়েই হয়তো ডাকাতির উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত বাড়ি থেকে কোনো টাকা বা মালামাল লুট হওয়ার তথ্য পাওয়া যায়নি।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস। বাড়ি থেকে কোনো মালামাল লুট হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে গাজীপুরের পুলিশ সুপারসহ জেলা পুলিশ, পিবিআই, ডিবি ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে।

নিহত কামরুন নাহারের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা, আহত ২

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত