সংবাদ
সংবাদ

মতামত

রম্যগদ্য: “৫২ প্রেরণা, ২৪ চেতনা, ৭১ কিছুই না”

“হা হা... হি হি... হো হো..., উনিশ শ’ বাহান্ন সালে মায়ের মুখের ভাষায় কথা বলতে চাওয়ার জন্য আপনারা প্রশাসন আমার ভায়ের রক্তে রাজপথ রক্তাক্ত করলেন, তারপর মাত্র উনিশ বছর পরই উনিশ’শ একাত্তরে স্বাধীনতা যুদ্ধ করে ভারতীয় সৈনিকদের সহায়তায় পূর্ব-পাকিস্তানকে ভেঙে বিশ্ব মানচিত্রে এক নতুন দেশ গড়ল, বাংলাদেশ।তারপর তারপর...তারপর এই বাংলাদেশ কিছু অশিক্ষিত অর্ধশিক্ষিত বাঙালীদের হাতে পরিচালিত হয়ে ল্যাজে গোবরে অবস্থা করে মাত্র তিপ্পান্ন বছরেই প্রায় দেড়-সহস্র মানুষের জীবন বলিদান করে দু’হাজার চব্বিশে পেলো দু’দিনের শোষণমুক্ত সমাজ।আন্নে বর্তমানের বাংলাদেশরেনি কন শোষণমুক্ত সমাজ!   না না আমি বলছিলাম উনিশ’শ একাত্তরে যেই আদর্শের জন্য, শোষণ মুক্ত সমাজের জন্য যুদ্ধটা হয়েছিলো, বর্তমানে সেই আদর্শ ভুলুন্ঠিত। আবার খাড়া-বড়ি-থোড় আর থোড়-বড়ি-খাড়া। আবার যেই কি সেই। এখন তোরা একাত্তরের লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে উপহাস করছিস! জীবন বাজী রেখে যারা মুক্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো আজ সেই সব বীর মুক্তিযোদ্ধাদের তোরা অসন্মান করছিস! হে হে আন্নে বোঝেন না, আন্নে বালা করেন আর না করেন, বিরোধী দল, আন্নের বিরুদ্ধে ফাঁৎ করি চেতি উঠবো! এইডাই বিরোধীদলের কাম। বিরোধী দলের নেচার! তাই বলে তুই তোর স্বাধীনতার বীর সন্তানদের হেয় করবি? আজ তোরা স্বাধীন না হলে বিশ্বমানচিত্রে তোদের কোনো নাম থাকতো! বাঙালি বলে যে গর্ব করিস, অবিভক্ত ভারতবর্ষ যখন বলে “আজ বাঙলা যা চিন্তা করে, কাল পুরো ভারতবর্ষ তা চিন্তাকরে।” বাঙলার মানে বাঙালীর এ্যাতো বড় শ্রদ্ধা, এ্যাতোবড় সন্মান তুই আর কোথায় পাবি!প্যাটে ভাত না থাকলে বাঙলার মানে বাঙালীর এ্যাতো বড় শ্রদ্ধা, এ্যাতোবড় সন্মান লই আঁই কি পানি খামুনি! আরে, স্বাধীনতা তো তোর পেটের ভাত কেড়ে নেয়নি! তোদের দেশ পরিচালনায় গাফলতি থাকলে স্বাধীনতা কী করবে! তোদের শিক্ষাব্যবস্থা, তোদের স্বাস্থ্যব্যবস্থা, তোদের অর্থনীতি সবইতো হামাগুড়ি দিয়ে চলছে, তোরা সোজা হয়ে হাঁটবি কবে? বিশ্বের অন্যান্য দেশ যখন এআই নিয়ে দৌড়াচ্ছে আর তোরা হামাগুড়ি দিয়ে চলছিস! এতে স্বাধীনতার কী দোষ! না কোই, আন্নে দেশ স্বাধীন না করলে, পূর্ব-পাকিস্তানে ঘরে ঘরে পাবলিকে হারমোনিয়াম লোই গান বাজনা করতো, পাড়ায় পাড়ায় বছরে একবার বিচিত্রা অনুষ্ঠান হোইতো, পোলাপানে নাটক করতো, পাড়ায় পাড়ায় ওয়াল ম্যাগাজিন বাইরাইতো, এইপাড়ায় ওইপাড়ায় ফুটবল ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হোইতো...থাক থাক তোমাকে আর শিল্প সংস্কৃতির ফিরিস্তি দিতে হবে না। তখন বিয়ের আগে মেয়ে নম্র ভদ্র, লেখাপড়া ও সামান্য গান গাইতে পারে কিনা, সে বিষয়ে বিশেষভাবে খোঁজ নেয়া হতো...হ হ, স্বাধীনতার পর অহন এসব বন্ধ...ওই ব্যাটা উড়ঝুড়ে বাঙাল এটা কি স্বাধীনতার দোষ...না না আমি কোই কি, আপনেরা যে পাকিস্তানি প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেন তাহলে অহন নিজেগো দেশে নিজেদের করা অন্যায় নিজেরা ঠিক করতে সমস্যা কোথায়?তুমি কচি খোকা, গত চুয়ান্ন বছরে দ্যেখোনি, খালি খাই খাই করে নিজের আপন ভাইকে ঠকিয়েছো...আরে ভাই সেই ঠকাঠকি থামাইনের লাইগাই তো ৫ই, অগাষ্ট ২০২৪ সালে পাবলিকে চুরেগো হিডি হ্যেতেগো বাড়ী চৌকাঠ পর্যন্ত খুলি লই গ্যেছে গোই। ইতারলাই আঁরা এইডারে কোই ২৪ শে’র চ্যেতনা।যেই জনযুদ্ধে দেড় সহাস্রাধিক তাজা তরুণরা আত্মহুতি দিল সেইটা তোদের কাছে এ্যতো বড় চেতনা হয়ে দাঁড়ালো, আর ১৯৭১ এর’ মুক্তিযুদ্ধে যে লক্ষ লক্ষ তাজা তরুণ, লক্ষ লক্ষ মাবোনের অসন্মান হলো এগুলো তোদের কাছে কিছুই না! তুই বল যারা একথা বলে ৭১ কিছুই না তারা কি মানুষ না মর্কট?আন্নে হ্যেতাগো মানুষ কন বা কর্কট কন, ১৯৭১ এর পর আপনেরা এ্যামন ভাবে দেশ পরিচালনা করলেন যে, পাবলিকে আপনেদের দেশ পরিচালনার ষ্টাইল দেখি কয় ৭১ কিছুই না। আরে ভাই দেশ পরিচালনার সাথে দেশের স্বাধীনতার কি দোষ। আজ বাংলাদেশ সারা বিশ্বে মাথা তুলে বুক ফুলিয়ে প্রমাণ করেছে...কি পরমান করছেন, আপনেরা মিসকীন মানে ফকিরনির পোলার দেশ...আরে ব্যাটা, বাংলাদেশ ক্রিকেটে, অষ্ট্রেলিয়াকে হারিয়েছে, ওয়েষ্টইন্ডিজকে হারিয়েছে, ইন্ডিয়াকে হারিয়েছে...মাইয়াগো ক্রিকেট আর ফুটবলে সার্ক-চ্যাম্পিয়ান হোইছে, সব বুঝলাম কিন্তু দুর্নীতিতে যে আপনেরা ছয় বার বিশ্ব চ্যাম্পিয়ান হোইছেন হেইডার কি হোইপে...বুঝলাম তোর দেশ খারাপ, তো সেই খারাপ দেশের রাজা হবার জন্যতো কুত্তার মতো জিহ্বা বের করে লালা ঝরাচ্ছো তারবেলা।কুত্তা কন বা শুয়োর কন, এতো সহজে হিন্দু ধর্মালম্বীগো মতুন মরণের পরে অমরত্ব দেয়ার লোভ দ্যেখায়া যেমনে পাবলিকরে ধোঁকা দিয়া মাল কামাইতাছেন, হেই সুযোগ কেউ ছাড়বার চায়।তাহলে তোরাওতো বীর মুক্তি যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত, ৭১’এর স্বাধীনতার সুফলটা নিজের ব্যাক্তি স্বার্থে ব্যাবহার করতে চাচ্ছিস?ঠিক আছে বুঝছি বুঝছি আমরা ৭১’এর স্বাধীনতা যুদ্ধরে সন্মান দিমু, তারপর গত চুয়ান্ন বছরের ইতিহাস থ্যেইক্কা শিক্ষা লয়া...।শোন কথায় বলে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করেনা।শোনেন ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করুক আর না করুক, আমরা গত চুয়ান্ন বছরের ইতিহাস থ্যেইক্কা শিক্ষা লমু, আর গত চুয়ান্ন বছরে বাংলাদেশে যে যেমনে মাল কামাইছে, সেই ভাবে আমরাও ইতিহাসের শিক্ষা লয়া মাল কামামু। গড প্রমিস গত চুয়ান্ন বছরের ইতিহাস থ্যেইক্কা শিক্ষা লমুই লমু, আর মাল কামামু...তাহলে তোরা যে বলিস, ৫২ প্রেরণা, ২৪ চেতনা আর ৭১ কিছুইনা!না না ভুল বুইঝেননা, ভাই যারা নাদান তারা কোইতে পারে ৫২ প্রেরণা, ২৪ চেতনা আর ৭১ কিছুইনা!আমি কসম কাইট্টা কোই, আমাগো ৭১-এর মুক্তিযুদ্ধ এক মহান মুক্তিযুদ্ধ যা সারা বিশ্বে বাঙালীর জন্য এক বিরল সন্মানা বয়ে এনেছে, হেইডা আমি হাজার বার চিল্লায়া কমু, জয়য়য় মুক্তিযুদ্ধ... জয়য়য় মুক্তিযুদ্ধ ...আর মাল কামামু![লেখক: চলচ্চিত্রকার] 

রম্যগদ্য: “৫২ প্রেরণা, ২৪ চেতনা, ৭১ কিছুই না”