সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় একজন মা চারদিক থেকে ছুটে আসা ইটপাটকেলের মাঝে নিজের বুকের ধন সন্তানকে এক হাত দিয়ে জড়িয়ে রেখেছেন, আর অন্য হাত দিয়ে আগলে রেখেছেন সন্তানের মাথা। মায়ের পিঠে ঝোলানো একটি ব্যাগ। চিরন্তন বাঙালি মায়ের প্রতিকৃতি দেখে অনেকের হৃদয় সিক্ত হয়ে উঠেছে। ফটোসাংবাদিকদের ক্যামেরায় বন্দি হওয়া এই হৃদয়স্পর্শী ছবিটি দাগ কেটেছে অসংখ্য মানুষের মনে। কেন ছবিটি সকল স্তরের মানুষের মনকে সিক্ত করে তুলল? এর কারণ হলো বাঙালির অনাদিকালের সংস্কৃতি। যতই আমরা পরস্পরের প্রতি নিষ্ঠুর হই না কেন, বাঙালি সংস্কৃতির একটি দিক হলো মা, মাতৃজাতির প্রতি শ্রদ্ধা-ভালোবাসার একধরনের অনির্বচনীয় অনুভূতি বিরাজ করে, যা আমরা ত্যাগ করতে পারি না। যদিও সাম্প্রতিক সময়ের ঘটনা, দুর্ঘটনা এই বিবৃতির বিপক্ষেই সায় দিয়ে যায়। ইটপাটকেল, আগুনের লেলিহান শিখা, হিংসা, প্রতিহিংসার নানা রূপ দেখে মাঝে মাঝে মনে হয়, আমরা তো সেই সব মানুষের উত্তরসূরি, যারা বলেছিলেন, “নানা বরণ গাভীরে ভাই একই বরণ দুধ, জগৎ ভরমিয়া দেখি একই মায়ের পুত” (গাজীর গান, 'নকশী কাঁথার মাঠ'—নবম পর্ব)। আমাদের গাজীর গানের রচয়িতারা যদি শত শত বছর পূর্বে এ রকম মানবতার বাণী ছড়িয়ে দিতে পারেন, বৈচিত্র্যের মধ্যে সৌন্দর্যের দর্শনকে তুলে ধরতে পারেন, তাহলে আজ আমরা নিজেদের মধ্যে বিভেদ ও ঐক্যের পালে কেন হাওয়া দিয়ে ক্রমাগত সংস্কৃতিগত বিভাজনকে সম্প্রসারিত করে তুলছি? যে দেশের মরমি সাধকেরা মানুষকে সবার ওপরে ঠাঁই দিয়েছেন, তারা ছিলেন সমতার সমাজে বিশ্বাসী। যারা জাতপাত, জাতি-ধর্মের বিভাজনকে এড়িয়ে গিয়ে মানুষের জয়গান গেয়েছেন, আমরা কি আসলেই তাদের সংস্কৃতির উত্তরাধিকারী? মাঝে মাঝে দ্বিধায় ভুগি। আসলে আমাদের মাটির সংস্কৃতি কী? এই সংস্কৃতির মর্মবাণী বলতে আমরা কী বুঝি?
আমরা যখন বাংলাদেশের সংস্কৃতির কথা বলি, তখন এর কোরকের ভেতরে সবচেয়ে উজ্জ্বলভাবে উদ্ভাসিত থাকে আমাদের মরমি সংস্কৃতি। মরমি সংস্কৃতির অন্তর্নিহিত বার্তা হলো সুবর্ণ পলিমাটি বেষ্টিত এই দেশের প্রান্তিক মানুষের জীবনদর্শন। মরমি দর্শন মূলত মানুষের বাহ্যিক ভেদাভেদ ভুলে অন্তরের শুদ্ধি, পারস্পরিক ভালোবাসা, পরমতসহিষ্ণুতা এবং অহিংসার কথা বলে। যখন একটি সমাজের মানুষ এই দর্শনের মূল বাণীগুলো নিজের জীবনে ধারণ করে, তখন স্বভাবতই সমাজ ও রাজনীতি থেকে সংঘাত ও অস্থিরতা কমে আসে। মরমি সাধনার বৈশিষ্ট্যই হচ্ছে জাত-ধর্ম আর ভেদবুদ্ধির ওপরে ওঠা। সব ধর্মের নির্যাস, সব সম্প্রদায়ের ঐতিহ্যই আধ্যাত্মিক উপলব্ধির ভেতর দিয়ে সাধক আপন করে নেন। তার অনুভবে ধর্মের এক অভিন্ন রূপ ধরা পড়ে—সম্প্রদায়ধর্মের সীমাবদ্ধতাকে অতিক্রম করে সর্বমানবিক ধর্মীয় চেতনার এক লোকায়ত ঐক্যসূত্র রচনা করে। হাছন রাজার সংগীত, সাধনা ও দর্শনে এই চেতনার প্রতিফলন আছে। হিন্দু ও মুসলিম ঐতিহ্যের যুগল পরিচয় তার গানে পাওয়া যায়। হাছন রাজার মরমি লোকে সাম্প্রদায়িক বিভেদের ঠাঁই ছিল না। তাই একদিকে 'আল্লাজী'র ইশকে কাতর হাছন অনায়াসেই 'শ্রীহরি' বা 'কানাই'-এর বন্দনা গাইতে পারেন। একদিকে হাছন বলেন: “আমি যাইমুরে যাইমু, আল্লার সঙ্গে/হাছন রাজায় আল্লা বিনে কিছু নাহি মাঙ্গে।” আবার পাশাপাশি তার কণ্ঠে ধ্বনিত হয়: “আমার হৃদয়েতে শ্রীহরি/আমি কি তোর যমকে ভয় করি/শত যমকে তেড়ে দিব, সহায় শিবশঙ্করী।” হাছন রাজার গানের উদ্ধৃতি দেওয়া হয়েছে বলে পাঠকেরা মনে করবেন না, মরমি সংগীত, সংস্কৃতি এবং দর্শন বলতে আমি শুধু হাছন রাজার দর্শনকেই বোঝাতে চাচ্ছি।
মরমি সংস্কৃতির “পারস্পরিক ভালোবাসা, পরমতসহিষ্ণুতা এবং অহিংসার বার্তা” হলো বাংলার প্রান্তিক মানুষের হৃদয়ের গহিনের বার্তা। এই বার্তা উপলব্ধি করার ক্ষমতা শহরকেন্দ্রিক, হঠাৎ করে বিত্তশালী হওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। বিত্তের মধ্যে নিজেদের ডুবিয়ে রেখে চিত্তকে অশুদ্ধ, কলুষিত করে রেখেছেন তারা। রাজনৈতিক সুবিধা লাভের জন্য তারা সময়ের সঙ্গে সংস্কৃতির ইতিহাস, সংস্কৃতির বিকাশের পথ রুদ্ধ করে দেন। বাংলার সহজাত চিন্তা-চেতনা, দর্শন এবং বাংলার মানুষের অন্তর্নিহিত কোমল রূপ দেখার সামর্থ্য তারা হারিয়ে ফেলেছেন।
রাজনৈতিক নিক্তি দিয়ে সামাজিক-সাংস্কৃতিক বিষয়গুলোর মান নির্ধারণ করেন তারা। শুধু মান নির্ধারণ করেই তারা ক্ষান্ত হন না, মরমি সংস্কৃতি এবং সব ধরনের সংস্কৃতির কণ্ঠ রোধ করতে দ্বিধা করেন না, এমনকি গতিপথ পাল্টানোর চেষ্টাও করা থেকে বিরত থাকেন না। অসংখ্য উদাহরণ দিয়ে আমরা এই ধারণাকে বিস্তৃত করতে পারি। কয়েক দিন আগে প্রশাসনকে এ রকম সাংস্কৃতিক কার্যক্রমের টুঁটি চেপে ধরার আদেশ দেওয়া হয়েছে। ৮ নভেম্বর ২০২৬ সাল। হবিগঞ্জে “গ্রাম্য গানের কোনো আসরের অনুমোদন না দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিএনপি-দলীয় হুইপ জি কে গউছ।” রোববার (৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন নির্দেশ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সাংগঠনিক সম্পাদক। সম্প্রতি সুনামগঞ্জে বাউল সম্রাট শাহ আবদুল করিম ও কবি রাধারমণ দত্তের এলাকায় গানের আসরে আপত্তি নিয়ে সমালোচনার মধ্যে হুইপের পক্ষ থেকে এমন নির্দেশ এল।
যারা আবহমান বাংলার সংস্কৃতির গতিপথের সামনে বাঁধ নির্মাণ করতে চান, তারা জানেন না, এ রকম বহু চেষ্টা শত শত বছর ধরে প্রবহমান। বাংলার ঋতুবৈচিত্র্যে, বাংলার নদী, অবারিত শস্যক্ষেত্র, পদ্মা, মেঘনার জোয়ার-ভাটার মতো বাংলার সংস্কৃতিও অতি স্বাভাবিক নিয়মে প্রবাহিত হতে থাকে। এই প্রবাহের বাহন হলেন গ্রামবাংলার প্রান্তিক মানুষ। যারা দরজা বন্ধ করে শহরের বিভিন্ন হলরুম ভাড়া করে শরৎ, হেমন্ত, বসন্তকে নানা আয়োজনে বরণ করেন, তারা বাংলার লোকায়ত সংস্কৃতির ধারক-বাহক কোনোভাবেই হতে পারেন না। হেমন্তের হলুদাভ শস্যক্ষেতের কৃষক, ভরা বর্ষায় নদীতে নৌকার হাল ধরা মাঝি কিংবা সংসারবিরাগী বৈষ্ণবের একতারার সুরেই নদীর ঢেউয়ের মতো প্রবাহিত হয় বাংলার মরমি সংস্কৃতি। তাই আমাদের মরমি সংস্কৃতির প্রাণ। আমাদের মরমি সংস্কৃতির ভেতরেই পাওয়া যায় বাংলার জলবায়ু, ধর্মীয় চেতনা, সামাজিক সমস্যাসহ সামগ্রিক বাংলার রূপ। বাংলাদেশ নামক ভূখণ্ডের মানুষের জীবনধারা ও সামাজিক সমস্যার প্রসঙ্গ এলে অনিবার্যভাবে এসে যায় মরমি সাধকদের সৃষ্টিকর্মের ভেতর থেকে উঠে আসা জীবনদর্শন। এই দর্শনের ভেতর পরম আরাধ্যের সঙ্গে তার সৃষ্টির যোগাযোগের আকুলতার কথা যেমন বলা হয়, একইভাবে মানুষের বৈষম্যহীনতার কথাও সুস্পষ্টভাবে ঘোষিত হয়।
আমরা অনেকেই নিজেদের বাংলাদেশপন্থী বলে পরিচয় দিতে ভালোবাসি। বাংলাদেশপন্থী মানুষেরা মরমি সংস্কৃতির ধারক না হলে, মরমি সংস্কৃতির পথ রুদ্ধ করে দেওয়ার ইচ্ছা পোষণ করলে তারা আর যা-ই হোন না কেন, বাংলার সংস্কৃতিতে লালিত মানুষ হতে পারেন না। বাংলাদেশপন্থী বলে দাবি করার অধিকারও তারা হারিয়ে ফেলেন।
“পারস্পরিক ভালোবাসা, পরমতসহিষ্ণুতা এবং অহিংসার বার্তা হলো এ মাটির সংস্কৃতির উৎস, যা এসেছে ‘গ্রাম্য সংস্কৃতি’ থেকে। টেকসই গণতন্ত্রের উপাদান আর আমাদের মরমি সংস্কৃতির উপাদানের মধ্যে একধরনের সাদৃশ্য আছে। আমরা যদি মহাত্মা লালনকে বাংলার মরমি সংস্কৃতির একজন প্রতিনিধি বিবেচনা করি, তাহলে দেখতে পাব তার দর্শনের বার্তা শুধু আধুনিক নয়, উত্তর-আধুনিক মানের সমতুল্য। সামাজিক, রাজনৈতিক অস্থিরতা, মবোক্রেসিকে সরিয়ে সমাজকে স্থিতিশীল এবং সম্প্রীতিতে পরিপূর্ণ করে গড়ে তুলতে চাইলে আমাদের অবশ্যই মৃত্তিকাসংলগ্ন সংস্কৃতিকে অনুসরণ করতে হবে। মৃত্তিকা থেকে উৎসারিত মরমি দর্শনের সংস্কৃতিতে আছে সর্বজনীন মানবতা এবং সম্প্রীতির বাণী। ইটপাটকেল, অগ্নিসন্ত্রাসে অস্থির এই সমাজ ও দেশকে বাঁচাতে বিভক্তি নয়, ঐক্য, সংহতি, সম্প্রীতির পথে এগিয়ে যেতে হলে নিজেদের সংস্কৃতিকে আত্মস্থ করি এবং চর্চা করি।
[লেখক: প্রাবন্ধিক ও উন্নয়ন গবেষক]

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন