সংবাদ
সংবাদ

সুন্দরবন: দস্যু দমনের পাশাপাশি চাই বনজীবীদের নিরাপত্তা

মামুন হাসান
মামুন হাসান
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

সুন্দরবন: দস্যু দমনের পাশাপাশি চাই বনজীবীদের নিরাপত্তা

সুন্দরবনের জেলে ও বাওয়ালিরা বনে যাওয়ার স্বাধীনতা রাখেন, কিন্তু নিরাপদে ফিরে আসার নিশ্চয়তা পান না। কখনো দস্যুদের অস্ত্র, কখনো মহাজনের ঋণ, আবার কখনো দারিদ্র‍্যরে চাপ তাদের জীবনকে বিপন্ন করে তোলে। ২০১৮ সালের ১ নভেম্বর সরকার সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছিল। এর আগে ৩২টি বাহিনীর ৩০০ জনের বেশি সদস্য অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। কিন্তু প্রায় আট বছর পর আবারও প্রশ্ন উঠেছে, সুন্দরবন কি সত্যিই দস্যুমুক্ত?

গত দুই বছরে সুন্দরবনে দস্যুদের তৎপরতা বেড়েছে বলে জেলেরা অভিযোগ করছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টের পর থেকে পুরোনো দস্যুদের তৎপরতা আবার শুরু হয়েছে। চলতি বছরের শুরুতে সাতক্ষীরার বনাঞ্চল থেকে ২০ জন জেলে অপহরণের খবর পাওয়া যায়। ফেব্রুয়ারিতে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীও দস্যুদের পুনরুত্থানের বিষয়টি স্বীকার করেন। জুলাইয়ে ২৭ জন, সেপ্টেম্বরে চার বাহিনীর ৫২ জন এবং অক্টোবরে আরও ১৫ জনের আত্মসমর্পণের খবর এসেছে। অথচ অক্টোবরের শেষ সপ্তাহেও শ্যামনগরের একটি খালে গোলাগুলির ঘটনা ঘটেছে। অর্থাৎ অভিযান ও আত্মসমর্পণ চললেও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। এটি স্পষ্ট করে, বিচ্ছিন্ন অভিযান দিয়ে দস্যুতা নির্মূল করা সম্ভব নয়।

অপরাধীদের অস্ত্র জমা দেওয়াই অপরাধের মূল কারণ দূর করার জন্য যথেষ্ট নয়। দারিদ্র‍্য, ঋণের চাপ, বিকল্প কর্মসংস্থানের অভাব এবং দুর্বল নজরদারির সুযোগে অপরাধী চক্র আবার সক্রিয় হতে পারে। তাই দস্যু দমনের পাশাপাশি অপরাধের অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি দূর করতে হবে।

সুন্দরবনের নিরাপত্তার সংকট শুধু মানুষকে ঘিরে নয়, বন্যপ্রাণীর অস্তিত্বও আজ হুমকির মুখে। চলতি বছরের জানুয়ারিতে সাতক্ষীরা রেঞ্জের একটি এলাকা থেকে হরিণ শিকারের ২১০টি ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। একই মাসে শিকারির ফাঁদে আটকে পড়া একটি বাঘিনীকে উদ্ধার করতে হয়। জুনে বাগেরহাটের প্রায় ৩৫ কিলোমিটার এলাকা থেকে ১ লাখ ১৪ হাজারের বেশি ফুট ফাঁদ অপসারণের খবর পাওয়া যায়। বন্যপ্রাণী নিধনে জড়িত সন্দেহে ১৫০ জনের একটি তালিকাও গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। অক্টোবরের এক প্রতিবেদনে জানা যায়, গত দুই মাসে র‍্যাবের অভিযানে ৪৩টি হরিণের চামড়া উদ্ধার হয়েছে।

এসব ঘটনা সুন্দরবনের বাস্তুতন্ত্রের ওপর ক্রমবর্ধমান চাপের প্রমাণ। হরিণ খাদ্যশৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ। হরিণের সংখ্যা কমে গেলে বাঘের খাদ্যসংকট তৈরি হতে পারে। তখন বাঘ লোকালয়ে চলে আসার ঝুঁকি বাড়ে। এতে মানুষ ও বাঘের সংঘাতও বাড়তে পারে। তাই শুধু অভিযান চালিয়ে উদ্ধার করা ফাঁদ বা চামড়ার হিসাব রাখলে চলবে না। বন্যপ্রাণীর সংখ্যা, আবাসস্থল এবং শিকারের প্রবণতা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

সুন্দরবনের মানুষের জীবিকার সংকটও দস্যুতা ও অপরাধের বিস্তারের সঙ্গে সম্পর্কিত। নদীভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, কর্মসংস্থানের অভাব এবং ঋণের বোঝা উপকূলীয় মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। দারিদ্র‍্য কাউকে অপরাধী বানায় না। তবে বৈধ জীবিকার সুযোগ সীমিত থাকলে অপরাধী চক্র সেই দুর্বলতার সুযোগ নিতে পারে।

একজন জেলে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে নৌকা ও জাল সংগ্রহ করে বনে গেলেন। মাছ ধরার সময় দস্যুরা তাকে অপহরণ করল। মুক্তির জন্য পরিবারকে অর্থ দিতে হলো। সেই অর্থ জোগাড় করতে পরিবার আবার ঋণ করল। জেলে মুক্তি পেলেও তার ঋণের বোঝা আরও বাড়ল। এভাবে দস্যুর হাত থেকে মুক্তি মিললেও ঋণের বন্দিত্ব থেকে মুক্তি মেলে না।

অপহৃত জেলেদের সহকর্মীদের বরাতে জানা যায়, মুক্তিপণের অর্থ জোগাড় করতে তাদের সমিতি ও মহাজনের কাছ থেকে আবার ঋণ নিতে হয়েছে। এই চক্র ভাঙতে জেলেদের জন্য সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ, স্বল্পমূল্যের জীবনবিমা এবং জরুরি সহায়তা তহবিল গড়ে তোলা প্রয়োজন। অপহরণ, দুর্ঘটনা কিংবা দুর্যোগের সময় ঋণের কিস্তি স্থগিত রাখার ব্যবস্থাও থাকতে হবে। মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময় বিকল্প আয়ের সুযোগ তৈরি করতে হবে। মৌচাষ, কাঁকড়া চাষ, হাঁস-মুরগি পালন, হস্তশিল্প ও স্থানীয় পর্যটনভিত্তিক উদ্যোগে তাদের যুক্ত করা যেতে পারে।

সুন্দরবন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। ১৯৯৭ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়েল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান আবাসস্থল হিসেবে এর আন্তর্জাতিক পরিচিতি রয়েছে। এই বনকে ঘিরে পর্যটনেরও বড় সম্ভাবনা রয়েছে। কিন্তু অপহরণ, গোলাগুলি ও বন্যপ্রাণী শিকারের খবর ছড়িয়ে পড়লে পর্যটকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এতে স্থানীয় মানুষের আয় এবং দেশের পর্যটনশিল্পও ক্ষতিগ্রস্ত হতে পারে।

সুন্দরবনের নিরাপত্তা ও পর্যটন উন্নয়নকে আলাদা করে দেখার সুযোগ নেই। স্থানীয় তরুণদের প্রশিক্ষিত পর্যটক গাইড, নৌযান পরিচালনাকারী ও পরিবেশ সংরক্ষণকর্মী হিসেবে গড়ে তুলতে হবে। পর্যটকদের জন্য নিরাপদ নৌযান, মানসম্মত সেবা ও জরুরি সহায়তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এতে স্থানীয় কর্মসংস্থান বাড়বে এবং বন সংরক্ষণেও মানুষের আগ্রহ তৈরি হবে। যে মানুষ বনের জীববৈচিত্র‍্য রক্ষার মধ্য দিয়ে জীবিকা অর্জন করবেন, তিনি বন ধ্বংসের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই সক্রিয় থাকবেন।

দস্যু ও চোরাশিকারিদের শুধু বনের ভেতরে খুঁজলে অপরাধের পুরো চিত্র পাওয়া যাবে না। অস্ত্র ও রসদ সরবরাহকারী, অপহরণের অর্থ সংগ্রাহক, হরিণের মাংস ও চামড়ার ক্রেতা এবং পাচারকারীদেরও শনাক্ত করতে হবে। অপরাধের অর্থনৈতিক যোগসূত্র অনেক সময় লোকালয় পর্যন্ত বিস্তৃত থাকে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বন বিভাগ ও গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বিত নজরদারি জরুরি। একই সঙ্গে বনে যাওয়া নৌযানগুলোতে সাশ্রয়ী জরুরি সংকেতযন্ত্র ব্যবহারের ব্যবস্থা করা যেতে পারে। বিপদের সময় এসব যন্ত্রের মাধ্যমে দ্রুত সহায়তা পাঠানো সম্ভব হবে।

২০১৮ সালে যারা আত্মসমর্পণ করেছিলেন, তাদের পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। আত্মসমর্পণ মানে অপরাধের দায় থেকে মুক্তি নয়। অপরাধের বিচার অবশ্যই হতে হবে। তবে যারা সত্যিকার অর্থে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসনের সুযোগ দিতে হবে। কাজের সুযোগ না থাকলে অপরাধের পুরোনো পরিবেশে ফিরে যাওয়ার ঝুঁকি থেকেই যায়।

সুন্দরবনের লোকজ সংস্কৃতিতে বনবিবির আখ্যানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই আখ্যান মানুষকে শেখায়, বনের ভয় শুধু বন্য প্রাণীর নয়, মানুষের লোভেরও। বনবিবির কাছে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের মানত করার ঐতিহ্য সুন্দরবনকে ঘিরে দীর্ঘদিনের সহাবস্থানের পরিচয় বহন করে। সেই বন আজ দস্যুতা, শিকার ও মানুষের নিরাপত্তাহীনতায় বিপন্ন। তাই শুধু বনের ভৌগোলিক সীমানা রক্ষা করলেই হবে না, এর সামাজিক ও অর্থনৈতিক ভিত্তিও সুরক্ষিত করতে হবে।

সুন্দরবন রক্ষার দায়িত্ব শুধু বন বিভাগের নয়। স্থানীয় মানুষকে এই দায়িত্বের অংশীদার করতে হবে। তাদের জীবিকা, নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি দস্যুতা ও চোরাশিকারের পেছনের অর্থনৈতিক চক্র ভাঙতে হবে। বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষা এবং পর্যটনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

সুন্দরবন শুধু একটি বন নয়; এটি উপকূলের মানুষের জীবন-জীবিকা, দেশের পরিবেশগত নিরাপত্তা এবং জীববৈচিত্র‍্যরে গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। এই বনকে নিরাপদ করতে হলে মানুষ ও প্রকৃতি—উভয়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে। দস্যুমুক্তির ঘোষণা নয়, সুন্দরবনের মানুষের নিরাপদ জীবনই হবে প্রকৃত সাফল্যের মাপকাঠি।

[লেখক: ইনস্ট্রাক্টর (টেক) ও বিভাগীয় প্রধান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট]

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সুন্দরবন: দস্যু দমনের পাশাপাশি চাই বনজীবীদের নিরাপত্তা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত