সংবাদ
সংবাদ

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি শুরু

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি শুরু
ছবি : সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের জোগান সহজ করতে বিশেষ ওএমএস (খোলাবাজারে খাদ্য বিক্রি) কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার (১৩ নভেম্বর) থেকে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে ট্রাকে করে ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু করেছে সরকার।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বিশেষ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম রাখা হয়েছে মাত্র ৩০ টাকা। প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও আশপাশের জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে এই ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

যেহেতু শুক্রবার পোশাকশ্রমিকদের ছুটির দিন, তাই সপ্তাহের এই দিনেই নির্ধারিত স্থানে বিশেষ ওএমএস কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটির দিনে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মজুত সাপেক্ষে) ট্রাকে করে এই চাল বিক্রি করা হবে।

চাল বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। চাল কেনার সময় প্রতিটি শ্রমিককে তার নিজ কর্মক্ষেত্রের বৈধ পরিচয়পত্র বা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে স্বাক্ষর নিয়ে তাদের হাতে চাল তুলে দেওয়া হবে।

খাদ্য মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুরো প্রক্রিয়ায় অনিয়ম রোধ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে, যারা সরাসরি মাঠপর্যায়ে বিষয়টি তদারকি করবেন।

সংশ্লিষ্টদের মতে, দেশের অর্থনীতিতে পোশাক খাতের অসামান্য অবদান এবং শ্রমিকদের বর্তমান জীবনযাত্রার কথা মাথায় রেখেই নিম্ন আয়ের এই জনগোষ্ঠীর জন্য সরকার নিয়মিত ওএমএস সুবিধার পাশাপাশি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি শুরু

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত