সংবাদ
সংবাদ

খাদ্য নিরাপত্তা শুধু কৃষির বিষয় নয়, জাতীয় অর্থনীতির প্রশ্ন

অঞ্জন মজুমদার
অঞ্জন মজুমদার
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

খাদ্য নিরাপত্তা শুধু কৃষির বিষয় নয়, জাতীয় অর্থনীতির প্রশ্ন
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষককে বাঁচাতে হবে

খাদ্য নিরাপত্তা শুধু খাদ্য উৎপাদনের বিষয় নয়। এটি মানুষের আয়, কর্মসংস্থান, কৃষকের টিকে থাকা এবং দেশের অভ্যন্তরীণ অর্থনীতির শক্তির সঙ্গে জড়িত। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান, কৃষি ও মানুষের ক্রয়ক্ষমতাকে আলাদা করে দেখার সুযোগ নেই। আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আঞ্চলিক ও বৈশ্বিক সংঘাত, পরিবহন ব্যয়, মূল্যস্ফীতি এবং সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা দেশের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে। এর সবচেয়ে বড় বোঝা বহন করছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সেপ্টেম্বর ২০২৬-এর প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্য অনিরাপত্তার মুখে পড়তে পারেন। উচ্চ মূল্যস্ফীতি, পরিবারের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং জ্বালানি ব্যয় বৃদ্ধি এর অন্যতম কারণ। অর্থাৎ বাংলাদেশের সমস্যা শুধু খাদ্য উৎপাদনের ঘাটতি নয়; বড় প্রশ্ন হলো, মানুষের হাতে খাবার কেনার মতো আয় আছে কি না।

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা বাংলাদেশের কৃষিকেও প্রভাবিত করে। জ্বালানি তেলের দাম বাড়লে সেচ, পরিবহন, হিমাগার ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের ব্যয় বাড়ে। সার ও কৃষি উপকরণের দাম বাড়লেও উৎপাদন খরচ বেড়ে যায়। শেষ পর্যন্ত এই বাড়তি ব্যয়ের চাপ পড়ে কৃষক ও ভোক্তার ওপর। তাই খাদ্য নিরাপত্তাকে আন্তর্জাতিক বাজার থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। একই সঙ্গে দেশের নিজস্ব উৎপাদন ও বাজারব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, যাতে বাইরের প্রতিটি ধাক্কা অভ্যন্তরীণ সংকটে পরিণত না হয়।

বাংলাদেশের ধান উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি থাকলেও বিপুলসংখ্যক মানুষ খাদ্য অনিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন। এখানেই বোঝা যায়, খাদ্য উৎপাদন আর খাদ্য নিরাপত্তা এক বিষয় নয়। একজন দরিদ্র মানুষের ঘরে চাল থাকলেও ডিম, দুধ, মাছ, মাংস, ডাল, শাকসবজি ও ফল কেনার সামর্থ্য না থাকলে পুষ্টি নিশ্চিত হয় না। তাই খাদ্যনীতির লক্ষ্য শুধু উৎপাদন বাড়ানো নয়; নিরাপদ, বৈচিত্র‍্যময় ও পুষ্টিকর খাবারের সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করাও হতে হবে।

আমাদের কৃষি অর্থনীতির বড় দুর্বলতা হলো, কৃষক উৎপাদন করলেও পণ্যের মূল্যশৃঙ্খলে তা অংশগ্রহণ সীমিত। উৎপাদনের পর সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও বিপণনের বিভিন্ন ধাপে পণ্যের মূল্য বাড়ে। কিন্তু সেই বাড়তি মূল্যের ন্যায্য অংশ অনেক সময় কৃষকের হাতে পৌঁছায় না। এই কাঠামো পরিবর্তন করা জরুরি।

কৃষক ও খামারিকে শুধু উৎপাদক হিসেবে নয়, কৃষি উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে। উৎপাদনের আগে বাজারের তথ্য, উৎপাদনের সময় প্রযুক্তি, উৎপাদনের পর সংরক্ষণ এবং বিক্রির জন্য নিশ্চিত ক্রেতা—এই চারটি বিষয় নিশ্চিত করা প্রয়োজন। কৃষকের সঙ্গে বাজারের সরাসরি সংযোগ তৈরি করতে পারলে তা আয় বাড়বে এবং কৃষিও লাভজনক পেশা হয়ে উঠবে।

গ্রামীণ অর্থনীতির দুর্বলতার একটি বড় লক্ষণ মানুষের শহরমুখী প্রবণতা। কৃষির আয় অনিশ্চিত, উৎপাদন ব্যয় বেশি, জমি ছোট হচ্ছে, সংরক্ষণ ও বিপণনের সুযোগ সীমিত। ফলে অনেক কৃষক ও তরুণ কৃষিকাজ ছেড়ে শহরে অনিশ্চিত পেশায় যুক্ত হচ্ছেন। এটি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; এর পেছনে রয়েছে গ্রামীণ অর্থনীতির কাঠামোগত দুর্বলতা। শহরকে আরও বড় করে গ্রামকে ছোট করা এর সমাধান নয়। বরং গ্রামেই নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি করতে হবে।

একজন তরুণ কেন নিজের এলাকায় কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিযন্ত্রের সেবা, পরিবহন, সংরক্ষণ কিংবা বিপণনের উদ্যোক্তা হতে পারবেন না? একটি উপজেলায় একশ তরুণকে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা গেলে তাা নিজেরা কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি কৃষক, শ্রমিক ও পরিবহনকর্মীদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি করতে পারবেন। এ জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত করা প্রয়োজন।

একটি ইউনিয়নে কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র, উপজেলায় বাছাই ও প্যাকেজিং কেন্দ্র এবং জেলায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা যেতে পারে। অনলাইন ব্যবস্থার মাধ্যমে এসব পণ্য ঢাকা ও অন্যান্য শহরের ক্রেতাদের কাছে পৌঁছানো সম্ভব। এতে একজন কৃষক উৎপাদন করবেন, একজন উদ্যোক্তা পণ্য সংগ্রহ করবেন, অন্য কেউ প্যাকেজিং ও পরিবহন করবেন। কেউ সংরক্ষণ করবেন, কেউ অনলাইনে বিক্রি করবেন। এভাবে একটি কৃষিপণ্যকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতে নতুন কর্মসংস্থান তৈরি হবে।

এগ্রি স্টার্টআপের ধারণাকেও বিস্তৃত করতে হবে। এটি শুধু কৃষকের কাছে তথ্য পৌঁছে দেওয়া বা অনলাইনে পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। উৎপাদন পরিকল্পনা থেকে শুরু করে সংগ্রহ, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও বিপণন—পুরো ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এতে কৃষকের উৎপাদনশীলতা বাড়বে এবং বাজারে দরকষাকষির ক্ষমতাও শক্তিশালী হবে।

কৃষির আরেকটি বড় সম্ভাবনা হলো মূল্য সংযোজন। আম, কাঁঠাল, কলা, আলু, সবজি, মসলা, চাল, ডাল, মাছ ও দুধ কাঁচা অবস্থায় বিক্রি না করে প্রক্রিয়াজাত করা গেলে নতুন শিল্প গড়ে উঠতে পারে। কৃষিপণ্য শুকানো, হিমায়িত করা, গুঁড়া করা, প্যাকেটজাত করা এবং নিরাপদে সংরক্ষণের মাধ্যমে একই উৎপাদন থেকে বাড়তি অর্থনৈতিক মূল্য সৃষ্টি সম্ভব। কৃষিকে মাঠ থেকে কারখানায় এবং কারখানা থেকে বাজারে নিয়ে যেতে হবে।

কৃষকের উৎপাদিত পণ্য বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হলে তা শুধু খাদ্যের ক্ষতি নয়; কৃষকের শ্রম, পানি, সার, জ্বালানি ও অর্থেরও অপচয়। তাই হিমাগার, শুকনো সংরক্ষণ, শীতাতপনিয়ন্ত্রিত পরিবহন এবং স্থানীয় প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বাড়াতে হবে। খাদ্য সংরক্ষণের অবকাঠামো শক্তিশালী হলে কৃষকের আয় সুরক্ষিত হবে, বাজারে সরবরাহ স্থিতিশীল থাকবে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে।

পুষ্টিহীনতা দূর করতেও বাজারব্যবস্থাকে কাজে লাগাতে হবে। স্থানীয়ভাবে উৎপাদিত ডিম, দুধ, মাছ, শাকসবজি, ফল ও ডাল সাশ্রয়ী মূল্যে মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। স্কুল, হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান ও সামাজিক কর্মসূচির খাদ্য চাহিদার সঙ্গে স্থানীয় কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের যুক্ত করা যেতে পারে। এতে কৃষকের জন্য স্থায়ী বাজার তৈরি হবে, পাশাপাশি মানুষের পুষ্টিকর খাবার পাওয়ার সুযোগ বাড়বে।

কর্মসংস্থানহীন তরুণ সমাজ শুধু অর্থনীতির সমস্যা নয়, সামাজিক স্থিতিশীলতার জন্যও ঝুঁকি। দক্ষতা অর্জন, উদ্যোক্তা হওয়া ও উৎপাদনশীল কাজে যুক্ত হওয়ার সুযোগ না থাকলে তরুণদের অনিশ্চয়তা বাড়ে। এর সঙ্গে মাদক ও অপরাধের বিস্তার যুক্ত হলে ক্ষতিগ্রস্ত হয় পুরো সমাজ। তাই দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলাকে সমন্বিতভাবে দেখতে হবে।

বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন হতে পারে না। রপ্তানি বাড়াতে হবে, পণ্যের বহুমুখীকরণ করতে হবে এবং বৈদেশিক বিনিয়োগ আনতে হবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও বাজারকে শক্তিশালী করতে হবে। বৈদেশিক বাজারের পাশাপাশি শক্তিশালী অভ্যন্তরীণ বাজার থাকলে আন্তর্জাতিক সংকটের অভিঘাত মোকাবিলা করা সহজ হবে।

এখন সিদ্ধান্ত নিতে হবে, আমরা শুধু সংকটের সময় আমদানি বাড়াব, নাকি আগেই দেশের উৎপাদনক্ষমতা শক্তিশালী করব? কৃষককে শুধু ভর্তুকির ওপর নির্ভরশীল রাখব, নাকি তা জন্য নিশ্চিত বাজার তৈরি করব? তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে দেখব, নাকি কৃষি ও খাদ্য অর্থনীতির উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব? গ্রামকে শুধু শ্রমিক সরবরাহের জায়গা হিসেবে রাখব, নাকি সেখানে শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও ব্যবসার নতুন কেন্দ্র গড়ে তুলব?

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষককে বাঁচাতে হবে। কৃষককে বাঁচাতে তা আয় বাড়াতে হবে। আয় বাড়াতে হলে বাজার নিশ্চিত করতে হবে। এ জন্য গ্রামীণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, কৃষিভিত্তিক নতুন ব্যবসা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি। খাদ্যকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ অর্থনীতি গড়ে তুলতে পারলে উৎপাদন বাড়বে, কৃষকের আয় বাড়বে, পুষ্টিকর খাবারের সরবরাহ নিশ্চিত হবে এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে।

আন্তর্জাতিক সংকট মোকাবিলায় শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট নয়। দেশের উৎপাদনক্ষম মানুষ, কৃষি, উদ্যোক্তা, গ্রামীণ বাজার ও অভ্যন্তরীণ অর্থনীতিও বড় শক্তি। এই শক্তিকে কাজে লাগাতে পারলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নতুন শিল্প ও বহুমুখী রপ্তানির পথও তৈরি হবে।

[লেখক: কৃষিবিদ]

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

খাদ্য নিরাপত্তা শুধু কৃষির বিষয় নয়, জাতীয় অর্থনীতির প্রশ্ন

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত