ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভকালে বক্তারা বলেন, একজন সংসদ সদস্যের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয় এটি। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান তাঁরা।
এ সময় ভোলা জেলা এনসিপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন