সংবাদ

বাঁকা পায়েই আকাশ ছোঁয়ার স্বপ্ন অনামিকার

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬

কুড়িগ্রামের অদম্য এইচএসসি পরীক্ষার্থী অনামিকা রায়ের শারীরিক প্রতিবন্ধকতা জয় করার অনুপ্রেরণামূলক গল্প দেখুন আজকের প্রতিবেদনে। পা বাঁকা আর শরীর কাঁপলেও, শিক্ষক হওয়ার স্বপ্ন তার চোখে। মাত্র ৫ বছর বয়সে এক অজানা অসুস্থতায় স্বাভাবিক হাঁটাচলার ক্ষমতা হারান অনামিকা। তবে চরম দারিদ্র্য আর শারীরিক বাধাকে পেছনে ফেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি। প্রান্তিক কৃষক বাবার সন্তান অনামিকার এই হার না মানা লড়াই প্রমাণ করে, মনের জোর থাকলে কোনো বাধাই বড় নয়। তার জীবনের এই অদম্য লড়াইয়ের গল্প জানতে পুরো ভিডিওটি দেখুন।