সংবাদ

কিভাবে শিশুদের আনন্দ দিয়ে পড়াতেন বিউটি রানী পাল

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬

শ্রেণীকক্ষে আনন্দের ছোঁয়া এনে যিনি জেলা সেরা শিক্ষক হলেন, তাকেই পড়তে হলো কুরুচিপূর্ণ সাইবার বুলিংয়ের মুখে! স্কুল ছুটির পর শাড়ি পরে প্রাঙ্গণে হেঁটে একটি রিলস বানানোর ‘অপরাধে’ সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক বিউটি রানী পালকে নিয়ে শুরু হয় অপপ্রচার। কিন্তু চুপ থাকেনি দেশ। শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ—একই গানের রিল বানিয়ে প্রতিবাদ জানাচ্ছে বিউটি পালের পক্ষে। শিক্ষকের সৃজনশীলতা ও ব্যক্তিগত স্বাধীনতার সীমারেখা ঠিক কোথায়? বিস্তারিত দেখুন আমাদের বিশেষ ভিডিও রিপোর্টে।