সংবাদ

উচ্ছেদ নোটিশকে বৃদ্ধাঙ্গুলি, সরছে না দোকান

প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)
প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম

উচ্ছেদ নোটিশকে বৃদ্ধাঙ্গুলি, সরছে না দোকান
জেলা প্রশাসনের উচ্ছেদ নোটিশ পেয়েও সরকারি জমি ছাড়ছেন না প্রভাবশালীরা। ছবি : সংবাদ

গাজীপুরের কাপাসিয়ার ডুমদিয়া বাজারে সরকারি রাস্তা দখল করে ১৬টি দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ নোটিশ দেওয়া হলেও গত ৩ সপ্তাহেও তা কার্যকর হয়নি। স্থানীয়দের অভিযোগ, ভূমি কার্যালয়ের এক শ্রেণির অসাধু কর্মকর্তার যোগসাজশে দখলদারেরা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিচ্ছেন না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ডুমদিয়া মৌজার ৩ নম্বর খতিয়ানের ১৪৬০ নম্বর দাগের ‘রাস্তা’ শ্রেণিভুক্ত ০.০৫০৮ একর সরকারি জমি দখল করে এসব দোকানঘর নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে ২ বছর আগে এক স্থানীয় ব্যক্তি অভিযোগ দিলে তদন্ত শেষে গত ৭ জুলাই গাজীপুরের ডেপুটি কালেক্টর উচ্ছেদ নোটিশ জারি করেন। নোটিশে ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিয়ে সহকারী কমিশনারের (ভূমি) নিকট দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও দখলদারেরা বহাল তবিয়তে রয়েছেন।

ডুমদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. হারিছ মিয়া বলেন, ‘বাজারের মাঝখান দিয়ে ১৮ ফুট প্রশস্ত সরকারি রাস্তাটি গত ১৫ বছর ধরে স্থানীয় প্রভাবশালীরা দখল করে রেখেছেন। সেখানে পাকা ও আধাপাকা দোকান নির্মাণ করে কেউ কেউ মোটা অঙ্কে বিক্রিও করে দিয়েছেন। অবৈধ দখলমুক্ত হলে সাধারণ কৃষকেরা তাদের পণ্য নির্বিঘ্নে বিক্রি করতে পারতেন এবং সরকারের রাজস্বও বাড়ত।’

অভিযোগ উঠেছে, টোক ইউনিয়ন ভূমি কার্যালয় ও উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করেই দখলদারেরা তাদের অবস্থান বজায় রেখেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক বলেন, ‘উচ্ছেদ নোটিশটি ইতিমধ্যে দখলদারদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তারা স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে না নেওয়ায় এখন আইনানুগভাবে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

উচ্ছেদ নোটিশকে বৃদ্ধাঙ্গুলি, সরছে না দোকান

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত