সংবাদ

সার্কিট হাউসের ভেতরে নিয়ে গিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা : নাহিদ ইসলাম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম

সার্কিট হাউসের ভেতরে নিয়ে গিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা : নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

হবিগঞ্জে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ অতর্কিত ও সশস্ত্র হামলা চালিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই এ হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম পোস্টে আরও উল্লেখ করেন, ‘এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাসকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে গিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতর এমন ন্যাক্করজনক কাণ্ড ঘটানো হয়েছে। সন্ত্রাসীরা কেবল গাড়ি ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, পেশাগত কাজে নিয়োজিত সাংবাদিকদের মোবাইল ফোন এবং ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে।’

এর আগে, এদিন বিকালে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এতে দলটির অন্যতম নেতা সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার সময় ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সার্কিট হাউসের ভেতরে নিয়ে গিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা : নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ অতর্কিত ও সশস্ত্র হামলা চালিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই এ হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম পোস্টে আরও উল্লেখ করেন, ‘এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাসকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে গিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতর এমন ন্যাক্করজনক কাণ্ড ঘটানো হয়েছে। সন্ত্রাসীরা কেবল গাড়ি ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, পেশাগত কাজে নিয়োজিত সাংবাদিকদের মোবাইল ফোন এবং ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে।’

এর আগে, এদিন বিকালে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এতে দলটির অন্যতম নেতা সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার সময় ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত