হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে - মানবজমিন
জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা ও অন্যান্য অভিযোগে সাবেক দুই প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
জমা পড়া অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম। গতকাল মানবজমিনকে তিনি বলেন, সাবেক দুই প্রেসিডেন্টের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলো তদন্ত সংস্থায় পাঠানো হবে। তদন্ত সংস্থা সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
শিল্পে গ্যাস–সংযোগ আপাতত বন্ধ - প্রথম আলো
দেশে প্রতিবছর গ্যাসের গড় উৎপাদন দিনে কমছে ১৫ কোটি ঘনফুটের বেশি। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করেও ঘাটতি পূরণ হচ্ছে না। কোনো কারণে আমদানি ব্যাহত হলেই গ্যাসের সংকট বেড়ে যাচ্ছে। গ্যাসের অভাবে নিয়মিত ভুগছে বিদ্যুৎ ও শিল্প উৎপাদন। এর মধ্যেই বাড়ছে গ্যাসের চাহিদা। তাই শিল্পে নতুন সংযোগ আপাতত দেবে না সরকার।
পুলিশে ঝড় থামছে না, বাধ্যতামূলক অবসরে ১৪১ কর্মকর্তা - সংবাদ
ছাত্রজনতার গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ঝড়ের কবলে পড়েছে পুলিশ বাহিনী। আওয়ামী লীগের আমলের পুলিশের অপকর্মের কারনে এখনও পুলিশ কর্মকর্তাদের নানাভাবে নির্যাতনের শিক্ষার হতে হচ্ছে। পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার এবং বর্তমান বিএনপি সরকারের আমল এই দুই সরকারের আমলে দফায় দফায় পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপিসহ বিভিন্ন পদ মর্যাদার ১৪১ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
টাকায় মেলে বিচারকের স্বাক্ষর - যুগান্তর
ঢাকার আদালতপাড়ায় টাকা ফেললেই মেলে বিচারকের স্বাক্ষর। বিচারকের সিল, স্বাক্ষর আর আদালতের নথি এখন যেন হাতের খেলনা। টাকা দিলেই তৈরি হচ্ছে আদালতের আদলে নথি। গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট), সমন, নোটারি হলফনামা, কাবিননামা, এমনকি মামলার সার্টিফায়েড কপি বা নকলের কপিতেও বসানো হচ্ছে বিচারকের জাল স্বাক্ষর ও সিল। এসব নথি ব্যবহার করে চলছে প্রতারণা, হয়রানি এবং বিচারপ্রক্রিয়াকে বিভ্রান্ত করার কারসাজি।
রাতের ভোটের ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে - আজকের পত্রিকা
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার। তাঁরা সবাই ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের বিতর্কিত ওই নির্বাচন 'রাতের ভোট' হিসেবে পরিচিত।
এক ছাতার নিচে সব ভর্তি আনার উদ্যোগ - কালের কণ্ঠ
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের ভোগান্তি
লাঘবে উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় এক ছাতার নিচে সব ভর্তি
আনতে চায়।
একই সঙ্গে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর শিক্ষার্থীদের যাতে এক দিনও নষ্ট না হয়, সে জন্য ভর্তি প্রক্রিয়াকে একটি ক্যালেন্ডারের মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখনো গুচ্ছে আসার ব্যাপারে অনেক বিশ্ববিদ্যালয়ের অনীহা রয়েছে।
হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে পরোয়ানা - নয়া দিগন্ত
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত ঘটনাকে ‘জেনোসাইড’ (গণহত্যা) ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম। দীর্ঘ তদন্ত শেষে এই নারকীয় হত্যাকাণ্ডের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন ‘হেভিওয়েট’ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং কারাবন্দী ১০ আসামিকে আগামী ১৬ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।
তৃতীয় টার্মিনাল পরিচালনায় মার্কিন প্রতিষ্ঠানের আগ্রহ - সমকাল
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান। চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটির শীর্ষ একজন কর্মকর্তার বাংলাদেশে আসার কথা রয়েছে। ঢাকায় একাধিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
লোকসানের পাহাড়ে টেলিটক - দেশ রূপান্তর
রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে স্বার্থবিরোধী নীতিমালা করে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ায় বিগত দুই দশকের বেশি সময় ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাষ্ট্রীয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর (এমএনও) টেলিটক বাংলাদেশ। এ ছাড়া বিলুপ্ত বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের (বিটিটিবি বা টিঅ্যান্ডটি) অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের একাংশের টেলিটকে পুনর্বাসন, ব্র্যান্ডিং ও মার্কেটিংসহ বিভিন্ন ক্ষেত্রে যোগ্য এবং দক্ষ জনবলের অভাব, যথাসময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় প্রতিযোগিতার সক্ষমতা গড়ে ওঠেনি রাষ্ট্রীয় এ কোম্পানির। অপার সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখেনি। প্রতি বছরই গুনতে হচ্ছে বিপুল পরিমাণ আর্থিক লোকসান।
তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন - আমাদের সময়
ছয় নবজাতকের মৃত্যুর পর বাতিল হওয়া রাজধানীর মগবাজারের
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালটির
কার্যক্রম আবারও পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। তবে হাসপাতালটি পরিচালনার ক্ষেত্রে
তিনটি শর্ত দিয়েছে সরকার।
\

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন