সংবাদ

তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

টুথপেস্টে ক্ষতিকর প্লাস্টিক: হাইকোর্টের কঠোর বার্তা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:১১ পিএম

টুথপেস্টে ক্ষতিকর প্লাস্টিক: হাইকোর্টের কঠোর বার্তা

দেশের বাজারে সহজলভ্য বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে বিষাক্ত ও ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সত্যতা যাচাই ও নিরপেক্ষ তদন্তের জন্য ৩ সদস্যের এক উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদেরকে বিষয়টি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা শেষে দ্রুত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতিদের দ্বৈত বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। শুনানি শেষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, "আদালত এই বিষয়ে তদন্তের জন্য ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন এবং আগামী ২৫ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। ওই দিনই পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।"

রিট আবেদনে স্বাস্থ্য সচিব, পরিবেশ সচিব, বাণিজ্য সচিব, বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে।

সাম্প্রতিক এক গবেষণায় এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) প্রকাশ করে, দেশের বাজারে প্রচলিত ৩৪টি বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট পরীক্ষা করে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া গেছে। শতকরা হিসাবে যা প্রায় ৭৬.৫ শতাংশ। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে মিলছে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মারাত্মক ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের বিশেষ ল্যাবরেটরিতে আধুনিক স্টিরিওমাইক্রোস্কোপি ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা চালানোর পর এই উদ্বেগজনক তথ্য সামনে আসে।

২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, দৈনন্দিন ব্যবহারের এই উপাদানের বিষাক্ততা সম্পর্কে মানুষ একদমই অসচেতন। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এই পেস্টগুলো নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপকে দেশের মানুষ সাধুবাদ জানাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

টুথপেস্টে ক্ষতিকর প্লাস্টিক: হাইকোর্টের কঠোর বার্তা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত