সংবাদ

ক্ষমতার কেন্দ্রবিন্দু আজ মা/দকের আখড়া

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬

হৈচৈ, স্লোগান, আর নেতাকর্মীদের পদচারণায় একসময় যে ভবন দিন-রাত ২৪ ঘণ্টা মুখোরিত থাকত, সেই স্থানটি এখন যেন এক নীরব ভুতুড়ে মহল। পট-পরিবর্তনের পর গত দুই বছরে ঝাঁ-চকচকে ভবনের জৌলুস আজ ধুলোয় মিশে গেছে। দিন কিংবা রাত, কার্যালয়টির সামনে এখন সাধারণ পথচারীদের হাঁটাও দায়। স্থানীয় হকার ও ব্যবসায়ীদের দেওয়া তোথ্যমতে, দীর্ঘদিন ফাঁকা ও অরক্ষিত পড়ে থাকায় ভবনটি ভাসমান মানুষ ও রিকশাচালকদের উন্মুক্ত শৌচাগারে পরিণত হয়েছে। আর অন্ধকার নামলেই পরিত্যক্ত এই ভবনের কোণে কোণে জমে ওঠে মাদকসেবী, বখাটে এবং ভবঘুরেদের আড্ডা। ভবনটি এখন যেন পরিনত হয়েছে মা/দকসেবীদের অভয়ারণ্যে