সংবাদ

এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য: আইনমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১১:২৩ এএম

এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে বহুবিবাহ ও বাল্যবিবাহ রোধে বড় অগ্রগতি আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে নিকাহ ও তালাক নিবন্ধন সফটওয়্যারের ব্যবহারসংক্রান্ত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী জানান, অনলাইনে সংরক্ষিত বিবাহ নিবন্ধনের তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। একই সঙ্গে দেশজুড়ে সব নিকাহ রেজিস্ট্রারকে (কাজী) এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

নতুন এই ব্যবস্থার সুফল তুলে ধরে আইনমন্ত্রী বলেন, অনলাইনে তথ্য সংরক্ষিত থাকলে কোনো ব্যক্তি আগে বিয়ে করেছেন কি না, তা সহজেই যাচাই করা সম্ভব হবে। ফলে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বা তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করার সুযোগ বন্ধ হবে। পাশাপাশি এনআইডি ও জন্ম নিবন্ধনের সঙ্গে লিংক থাকায় বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

ভবিষ্যতে সম্পত্তির উত্তরাধিকার ও আইনি জটিলতা হ্রাসের বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, কোনো ব্যক্তির মৃত্যুর পর স্ত্রী বা সন্তানদের উত্তরাধিকার সংক্রান্ত একাধিক দাবি উঠলে ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে তা দ্রুত সমাধান করা যাবে। এতে মামলা-মোকদ্দমার ঝামেলা কমবে এবং বিচার ব্যবস্থার ওপর থেকে অতিরিক্ত চাপ কমবে।

বিদেশে থাকা বা প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রেও এই তথ্য সহায়তা করবে বলে জানান আইনমন্ত্রী। কোনো ব্যক্তি স্ত্রীকে বিদেশে নিতে চাইলে সংশ্লিষ্ট দেশগুলো সহজে ও দ্রুত অনলাইনে বিয়ের তথ্যের সত্যতা যাচাই করতে পারবে।

এদিকে ঢাকা শহরের সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের এক স্থানে থাকার প্রবণতা এবং তদ্বির সংস্কৃতি বন্ধে নতুন পদক্ষেপের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ঢাকার সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে শিগগিরই নিয়মনীতি মেনে লটারির মাধ্যমে পোস্টিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত