সংবাদ

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়ায় অসুস্থ ৬৯

আতিকুর রহমান আমিন, গাজীপুর
আতিকুর রহমান আমিন, গাজীপুর
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়ায় অসুস্থ ৬৯
ছবি : সংবাদ

গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় ম্যাট্রিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ চেষ্টায় সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (৩ অক্টোবর) বেলা ২টা ৪৪ মিনিটে ওই কারখানার একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটির আটতলা ভবনের তৃতীয় তলায় প্রথম আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে কোনাবাড়ী স্টেশন থেকে ১টি, গাজীপুর ফায়ার স্টেশন থেকে ৩টি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট এসে যোগ দেয়। ৯টি ইউনিটের যৌথ ও নিরলস প্রচেষ্টায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৯ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার আশপাশে পুকুর বা পানির পর্যাপ্ত উৎস না থাকা এবং নিজস্ব অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কর্মীদের বেশ বেগ পেতে হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, ‘বিকেল পৌনে ৩টার দিকে ডেগেরচালার ফকির মার্কেট এলাকার ওই কারখানায় আগুন লাগার খবর পাই। আমাদের ৯টি ইউনিট কাজ করে সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়ায় অসুস্থ ৬৯

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় ম্যাট্রিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ চেষ্টায় সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (৩ অক্টোবর) বেলা ২টা ৪৪ মিনিটে ওই কারখানার একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটির আটতলা ভবনের তৃতীয় তলায় প্রথম আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে কোনাবাড়ী স্টেশন থেকে ১টি, গাজীপুর ফায়ার স্টেশন থেকে ৩টি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট এসে যোগ দেয়। ৯টি ইউনিটের যৌথ ও নিরলস প্রচেষ্টায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৯ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার আশপাশে পুকুর বা পানির পর্যাপ্ত উৎস না থাকা এবং নিজস্ব অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কর্মীদের বেশ বেগ পেতে হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, ‘বিকেল পৌনে ৩টার দিকে ডেগেরচালার ফকির মার্কেট এলাকার ওই কারখানায় আগুন লাগার খবর পাই। আমাদের ৯টি ইউনিট কাজ করে সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত