সংবাদ

ভুয়া রসিদে অর্থ লেনদেন ডাচ বাংলা ব্যাংকের সেই আউটলেট বন্ধ ঘোষণা

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬

বাগেরহাটের শরণখোলায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের নামে ভুয়া রসিদ দিয়ে গ্রাহকদের প্রায় ৫ কোটি টাকা আ/ত্মসাৎ করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে এই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে আউটলেট পরিচালক। বিস্তারিত খবর: বাগেরহাটের তাফালবাড়ি বাজারে ডাচ-বাংলা ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের পরিচালক ওমর ফারুক রাজু গ্রাহকদের লাখ প্রতি ২ হাজার টাকা মুনাফার লোভ দেখিয়েছিলেন। এরপর ভুয়া জমার রসিদ ও মুঠোফোনে ভুয়া এসএমএস দিয়ে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে ২৩ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, তিনি নেপালে পালিয়ে গেছেন। ঘটনার পর ১ অক্টোবর ব্যাংক কর্তৃপক্ষ আউটলেটটি বন্ধ ঘোষণা করে। ব্যাংক জানিয়েছে, যাদের কাছে বৈধ জমার রসিদ আছে, যাচাই-বাছাই শেষে তাদের টাকা ফেরত দেওয়া হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।