সংবাদ

পিচ্চি রাজা পালানোর আসল রহস্য ফাঁস

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬

গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে ৩০ মামলার আসামি পিচ্চি রাজা পালানোর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পুলিশ সদস্যদের সহায়তায় ঢাকার তাঁতীবাজার থেকে কীভাবে এই দুর্ধর্ষ আসামি পালিয়ে গেল, তা জানতে পুরো ভিডিওটি দেখুন। গত ২৭ সেপ্টেম্বর আদালত থেকে ফেরার পথে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে নতুন সত্য। প্রথমে বলা হয়েছিল সে গাজীপুরের বাইমাইল থেকে পালিয়েছে, কিন্তু পুলিশ কমিশনার জানিয়েছেন ঘটনাটি সম্পূর্ণ সাজানো ছিল। মূলত এসআই প্রবীর কুমার ও চালক কামালের যোগসাজশে ঢাকার তাঁতীবাজার থেকে তাকে একটি প্রাইভেটকারে তুলে দেওয়া হয়। এ ঘটনায় পিচ্চি রাজার বোন এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে এবং চালকের বাসা থেকে ঘুষের ৬০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।