সংবাদ

মদিনায় ড্রোন হামলা: তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬

সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হা/মলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। পবিত্র মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী এই বেসামরিক স্থাপনায় হাম/লার প্রতিবাদে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। সৌদি আরবের মদিনায় অবস্থিত তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় ইয়েমেনের হুথি বি/দ্রোহীদের দায়ী করেছে সৌদি সামরিক জোট। এই হা/মলার পর রোববার (৪ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা জানিয়েছে। পবিত্র মসজিদে নববীর সেবায় নিয়োজিত এই স্থাপনায় হামলাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে ঢাকা। সেইসাথে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে এবং সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন ও সংহতির কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।