শহর থেকে দূরের এক প্রত্যন্ত জনপদ, কিন্তু সেখানকার উৎসবের আয়োজনে নেই কোনো খামতি। বরং সীমিত সামর্থ্যের মধ্যেও উদ্ভাবনী ভাবনায় তারা তৈরি করেছেন এক অনন্য দৃষ্টান্ত। সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঢালিরচক দক্ষিণ পাড়া ও বিলবুড়াখার আটি দুর্গা মন্দিরে এবার দেখা মিলছে ঝিনুক আর শামুকে সাজানো এক ব্যতিক্রমী দুর্গাপ্রতিমার। এই এলাকায় বসবাস করেন মাত্র ৯০টি হিন্দু পরিবার। এখানকার মানুষের একটি বড় অংশের জীবিকা নির্বাহ হয় দিনমজুরি কিংবা ছোটখাটো ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে। তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী জমানো সঞ্চয় এবং চাঁদার টাকায় তারা এবার পূজার এই বিশাল আয়োজন করেছেন। প্রতিমা ও মণ্ডপের প্রবেশপথ নির্মাণে তাদের ব্যয় হচ্ছে প্রায় তিন লাখ টাকা। বিস্তারিত দেখুন ভিডিও'তে