সংবাদ

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রেমিক-প্রেমিকার মৃত্যু

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২০ এএম

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রেমিক-প্রেমিকার মৃত্যু
ছবি : সংগৃহীত

যশোরের চৌগাছায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপভ্যানের ধাক্কায় প্রেমিক-প্রেমিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে চৌগাছা-যশোর সড়কের টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–প্রেমিক অয়ন হোসেন (২২) ও প্রেমিকা মিথিলা খাতুন (১৮)। অয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মিথিলা চৌগাছা পৌরশহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, তারা সম্পর্কে প্রেমিক-প্রেমিকা ছিলেন।

পুলিশ, স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে অয়ন ও মিথিলা একটি নম্বরবিহীন কালো রঙের সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে খেতে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেলে থাকা অয়ন ও মিথিলা সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। এ সময় মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। পরে সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মিথিলার মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘স্বজনদের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে নিহত দুজন প্রেমিক-প্রেমিকা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানের সঙ্গে ধাক্কা লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রেমিক-প্রেমিকার মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত