নরসিংদীর ঘোড়াশালে এবার দুর্গাপূজা ও শরৎ উৎসবের আমেজ অনন্য। শ্রীশ্রী কানাইলাল জিউ মন্দির, জগন্নাথ মন্দির, লোকনাথ মন্দির, পাইকশা রামকৃষ্ণ মন্দির এবং রাবান মন্দিরসহ এলাকার বিভিন্ন মন্দিরে দেবী দুর্গার বন্দনা, প্রদীপ প্রজ্বলন, শঙ্খধ্বনি, ধূপের সুবাস ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে পরিবেশ। সনাতন ধর্মাবলম্বীরা বলছেন, এবার তারা নির্বিঘ্ন ও নির্দ্বিধায় দুর্গোৎসব পালন করতে পারছেন। শরতের শুভ্রতায় দুর্গাদেবীর আগমন, শুভশক্তির বিজয় এবং শান্তির বার্তা—এই ভিডিওতে ঘোড়াশালের দুর্গাপূজার প্রাণবন্ত দৃশ্যপট তুলে ধরা হয়েছে। এই ভিডিওটি দেখুন এবং নরসিংদীর ঘোড়াশালের দুর্গাপূজা ও শরৎ উৎসবের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।