সংবাদ

রাজারহাটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০৩:৩৫ পিএম

রাজারহাটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪
রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুড়িগ্রাম। ছবি : সংবাদ

কুড়িগ্রামের রাজারহাটে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলীর (৪০) বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিমুলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এরশাদ আলী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মিজানুর (৬০), রবিউল ইসলাম (৩৫), শফিউর রহমান (১৯) ও অটোরিকশাচালক দুলু (৩৪)। তাদের বাড়ি রংপুরের মিঠাপুকুর ও কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায়।

খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসক ডা. প্লাবন জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। বাকি আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

\

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

রাজারহাটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত