সংবাদ

ত্রিশালে মা-বাবাকে নির্যাতন, মাদকাসক্ত ছেলের জেল

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০৫:২৫ পিএম

ত্রিশালে মা-বাবাকে নির্যাতন, মাদকাসক্ত ছেলের জেল
অভিযুক্ত আকরামুল ইসলাম। ছবি : সংবাদ

ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবন করে বৃদ্ধ বাবা-মার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগে আকরামুল ইসলাম (৩৪) নামের এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আকরামুল ইসলাম উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সাজা ঘোষণার পর তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, আকরামুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই বাড়িতে এসে তার ৮০ বছর বয়সী মা লুৎপুন্নাহার ও বাবা সিরাজুল ইসলামকে মারধর করতেন। এ ছাড়া ঘরবাড়ি ভাঙচুর ও গালিগালাজসহ নানাভাবে তাদের ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা লুৎপুন্নাহার প্রথমে ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দেন। পরে তিনি ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে মোবাইল ফোনে বিষয়টি জানান।

অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আকরামুলকে গ্রেপ্তার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, মাদক সেবন ও বাবা-মার ওপর নির্যাতনের সত্যতা মেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আকরামুলকে এই সাজা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

ত্রিশালে মা-বাবাকে নির্যাতন, মাদকাসক্ত ছেলের জেল

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবন করে বৃদ্ধ বাবা-মার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগে আকরামুল ইসলাম (৩৪) নামের এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আকরামুল ইসলাম উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সাজা ঘোষণার পর তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, আকরামুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই বাড়িতে এসে তার ৮০ বছর বয়সী মা লুৎপুন্নাহার ও বাবা সিরাজুল ইসলামকে মারধর করতেন। এ ছাড়া ঘরবাড়ি ভাঙচুর ও গালিগালাজসহ নানাভাবে তাদের ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা লুৎপুন্নাহার প্রথমে ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দেন। পরে তিনি ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে মোবাইল ফোনে বিষয়টি জানান।

অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আকরামুলকে গ্রেপ্তার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, মাদক সেবন ও বাবা-মার ওপর নির্যাতনের সত্যতা মেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আকরামুলকে এই সাজা দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত