সংবাদ

নিখোঁজের ৬ দিন পর চালকের লাশ উদ্ধার

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০৫:০৭ পিএম

নিখোঁজের ৬ দিন পর চালকের লাশ উদ্ধার
বন্দর থানা, নারায়ণগঞ্জ। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর মাসুম রানা (৩৫) নামের এক ইজিবাইকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) সকালে মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের ঢাকেশ্বরী রোড এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাসুম রানা উপজেলার সোনাচরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে। গত সোমবার তিনি নিখোঁজ হন। আজ তার মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

নিহতের স্ত্রী সুমা আক্তার বলেন, 'আমার স্বামীকে ডেকে নিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়৷ এলাকাবাসী দেখেছে কিন্তু কারা নিয়ে গেছে জানে না। যারা এভাবে কুপিয়ে মারসে আমি সেই হত্যাকারীদের বিচার চাই।'

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, উদ্ধার করা মরদেহটি কয়েক দিনের পুরোনো। নিহতের গলা, হাত ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

\

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

নিখোঁজের ৬ দিন পর চালকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর মাসুম রানা (৩৫) নামের এক ইজিবাইকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) সকালে মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের ঢাকেশ্বরী রোড এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাসুম রানা উপজেলার সোনাচরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে। গত সোমবার তিনি নিখোঁজ হন। আজ তার মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

নিহতের স্ত্রী সুমা আক্তার বলেন, 'আমার স্বামীকে ডেকে নিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়৷ এলাকাবাসী দেখেছে কিন্তু কারা নিয়ে গেছে জানে না। যারা এভাবে কুপিয়ে মারসে আমি সেই হত্যাকারীদের বিচার চাই।'

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, উদ্ধার করা মরদেহটি কয়েক দিনের পুরোনো। নিহতের গলা, হাত ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

\

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত