সংবাদ

মাদক নিয়ে নেতার সুপারিশেও কাজ হবে না : এমপি বাবুল

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম

মাদক নিয়ে নেতার সুপারিশেও কাজ হবে না : এমপি বাবুল
নওগাঁর বদলগাছীতে মাদকবিরোধী সভায় বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। ছবি : সংবাদ

মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয় বা প্রভাবশালী অবস্থান কোনো বিবেচনায় নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কোনো নেতা বা প্রভাবশালী ব্যক্তি আটক হলে তার পক্ষে কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না।

শনিবার (৪ জুলাই) দুপুরে বদলগাছী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বদলগাছী থানা এই সভার আয়োজন করে।

এমপি ফজলে হুদা বাবুল বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে কোনো আপস হবে না। মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই সংকট মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

সভার শুরুতে স্বাগত বক্তব্যে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহুল আমিন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘মাদক ছাড়ো, না হয় বদলগাছী ছাড়ো।’ এ সময় তিনি মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আলমগীর হোসেন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

মাদক নিয়ে নেতার সুপারিশেও কাজ হবে না : এমপি বাবুল

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত