বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের অধিকার সুরক্ষায় জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজ করেছে সরকার। এখন থেকে পিতৃপরিচয়হীন শিশুরা কেবল মায়ের নাম এবং মর্যাদাপূর্ণ এলাকার ঠিকানা ব্যবহার করেই রাষ্ট্রীয় এই পরিচয়পত্র লাভ করতে পারবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে ফরিদপুর পৌরসভা হলরুমে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানান জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) ড. আবু নছর মোহম্মদ আব্দুল্লাহ। ‘দ্য ফ্রিডম ফান্ড’-এর সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা ‘শাপলা মহিলা সংস্থা’ এই কর্মশালার আয়োজন করে।
"শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ" শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জেনারেল বলেন, প্রতিটি শিশুর জন্ম সনদ তার রাষ্ট্রীয় পরিচয় বহন করে। যৌনপল্লী বা ছিন্নমূল পরিবেশে বেড়ে ওঠা শিশুরা শিশুশ্রম, বাল্যবিয়ে ও মানব পাচারের মতো মারাত্মক ঝুঁকিতে থাকে। এই শিশুদের আইনি সুরক্ষা দিতে জন্ম নিবন্ধন বড় ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, আগে পরিচয়হীন শিশুদের জন্ম নিবন্ধনে বেশ জটিলতা ছিল। সেই বাধা এখন দূর করা হয়েছে। ফলে পরিচয়হীনতার যন্ত্রণা থেকে শিশুরা মুক্তি পাবে। নয়তো এসব শিশু অপরাধের পথে ধাবিত হওয়ার ঝুঁকিতে থাকত।
কর্মশালায় জানানো হয়, জন্ম সনদের মাধ্যমে প্রান্তিক শিশুরা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তাসহ সরকারি নানা সুযোগ-সুবিধায় অগ্রাধিকার পাবে। এরই মধ্যে ফরিদপুরের ২ টি যৌনপল্লীর ৫৬ জন শিশুর জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং আরও ৮ জনের প্রক্রিয়া চলমান রয়েছে।
শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইলিয়াছুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া। কর্মশালা শেষে সুবিধাবঞ্চিত শিশু ও মায়েদের হাতে ডিজিটাল জন্মসনদ তুলে দেওয়া হয়।
\

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন