সংবাদ

আবার প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম

আবার প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

দর্শকপ্রিয় বাংলা চলচ্চিত্র ‘হাওয়া’ আবারও ফিরেছে বড় পর্দায়। ২০২২ সালে মুক্তির পর দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলা মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি চার বছর পর পুনরায় প্রদর্শিত হচ্ছে স্টার সিনেপ্লেক্সে। গত শুক্রবার থেকে সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় ছবিটি দেখা যাচ্ছে।

মুক্তির সময় ‘হাওয়া’ শুধু সিনেমা হিসেবেই নয়, এর গান ‘সাদা সাদা কালা কালা’ দিয়েও দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। হাশিম মাহমুদের লেখা গানটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সর্বত্র জনপ্রিয়তা পায়। এরপর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন—সবখানেই ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ছবিটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।

‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজসহ আরও অনেকে। শক্তিশালী গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়ের জন্য ছবিটি সমালোচক ও দর্শক—উভয় মহলেই প্রশংসিত হয়।

এদিকে কোরবানির ঈদে মুক্তি পাওয়া মেজবাউর রহমান সুমনের নতুন চলচ্চিত্র ‘রইদ’ এখনও দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েতসহ আরও অনেকে।

‘হাওয়া’র পাশাপাশি স্টার সিনেপ্লেক্সে পুনরায় মুক্তি পেয়েছে এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটিও। গত বছরের রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী এবং প্রার্থনা ফারদিন দীঘি। জনপ্রিয় দুটি চলচ্চিত্রের পুনঃমুক্তির মাধ্যমে দর্শকদের আবারও বড় পর্দায় ভিন্নধর্মী সিনেমা দেখার সুযোগ করে দিয়েছে স্টার সিনেপ্লেক্স।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৬ জুলাই ২০২৬

আবার প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত