সংবাদ

মাগুরায় জুয়ার আসরে ডিবির হানা, গ্রেপ্তার ৯

প্রতিনিধি, মাগুরা
প্রতিনিধি, মাগুরা
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ০৭:২৩ পিএম

মাগুরায় জুয়ার আসরে ডিবির হানা, গ্রেপ্তার ৯
ছবি : সংবাদ

মাগুরা শহরের জজ কোর্ট পাড়া এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (৫ জুলাই) মধ্যরাতে তাঁদর হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-নিখিল দাস (৪২), উজ্জ্বল দাস (৫০), আনন্দ দাস (৭০), গণেশ দাস (৫৭), পানু দাস (৪০), মিলন দাস (৩০), নন্দ দাস (৫৫), অজিত মালো (৫০) ও মো. বশির আহমেদ (৪২)। তারা মাগুরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে শহরের ৯ নম্বর ওয়ার্ডের জজ কোর্ট পাড়া এলাকায় একটি টিনের ছাপড়া ঘরে অভিযান চালানো হয়। সেখানে জুয়ার আসর বসিয়েছিলেন ওই ব্যক্তিরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও ডিবি সদস্যরা ৯ জনকে ধরে ফেলেন। এ সময় আসর থেকে নগদ ৫ হাজার ৬৪০ টাকা, ৬ জোড়া তাস, হিসাব সংরক্ষণের খাতা ও সরঞ্জাম জব্দ করা হয়।

মাগুরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলম বলেন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশে জেলায় মাদক ও জুয়াসহ সব ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৬ জুলাই ২০২৬

মাগুরায় জুয়ার আসরে ডিবির হানা, গ্রেপ্তার ৯

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

মাগুরা শহরের জজ কোর্ট পাড়া এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (৫ জুলাই) মধ্যরাতে তাঁদর হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-নিখিল দাস (৪২), উজ্জ্বল দাস (৫০), আনন্দ দাস (৭০), গণেশ দাস (৫৭), পানু দাস (৪০), মিলন দাস (৩০), নন্দ দাস (৫৫), অজিত মালো (৫০) ও মো. বশির আহমেদ (৪২)। তারা মাগুরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে শহরের ৯ নম্বর ওয়ার্ডের জজ কোর্ট পাড়া এলাকায় একটি টিনের ছাপড়া ঘরে অভিযান চালানো হয়। সেখানে জুয়ার আসর বসিয়েছিলেন ওই ব্যক্তিরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও ডিবি সদস্যরা ৯ জনকে ধরে ফেলেন। এ সময় আসর থেকে নগদ ৫ হাজার ৬৪০ টাকা, ৬ জোড়া তাস, হিসাব সংরক্ষণের খাতা ও সরঞ্জাম জব্দ করা হয়।

মাগুরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলম বলেন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশে জেলায় মাদক ও জুয়াসহ সব ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত