সংবাদ
সংবাদ

চট্টগ্রামে পানি সরবরাহ দ্বিগুণ করার উদ্যোগ, কোরিয়ার আগ্রহ

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

চট্টগ্রামে পানি সরবরাহ দ্বিগুণ করার উদ্যোগ, কোরিয়ার আগ্রহ
চট্টগ্রাম ওয়াসার এমডির কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল

চট্টগ্রাম মহানগরীতে সুপেয় পানির সরবরাহ বাড়াতে ভান্ডালজুড়ি ও কালুরঘাট মোহরা পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। প্রতিষ্ঠানটির প্রস্তাবিত ‘ফেজ-২’ বা সম্প্রসারণ প্রকল্প দুটি বাস্তবায়নে অর্থায়ন ও কারিগরি সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মো. জানে আলমের কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভূমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওন।

ওয়াসা সূত্রে জানা গেছে, বৈঠকে চলমান প্রকল্পের পাশাপাশি ভবিষ্যতে বাস্তবায়নযোগ্য বিভিন্ন প্রকল্পে দুই দেশের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে বোয়ালখালীতে স্থাপিত ভান্ডালজুড়ি পানি শোধনাগার এবং কালুরঘাটের মোহরা পানি শোধনাগারের উৎপাদন দ্বিগুণ করতে ফেজ-২ প্রকল্প গ্রহণের প্রস্তাব তুলে ধরা হয়। জবাবে পরিচালক চোই জংওন প্রকল্প দুটি বাস্তবায়নে কোরিয়া সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রকৌশলীরা জানান, দক্ষিণ চট্টগ্রামে সুপেয় পানি সরবরাহের জন্য কোরিয়া সরকারের সহযোগিতায় ইতিমধ্যে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করেছে ওয়াসা। এবার নগরীর ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে ভান্ডালজুড়ি প্রকল্পের দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করে সেই পানি মহানগরীতে সরবরাহ এবং মোহরা শোধনাগারের উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, ‘কোরিয়ান সরকারের সহযোগিতায় আমরা ভান্ডালজুড়ি প্রকল্প বাস্তবায়ন করেছি। তারা আরও প্রকল্পে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। বৈঠকে ভান্ডালজুড়ি ও মোহরা এক্সটেনশন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে তাদের মনোভাব বেশ ইতিবাচক। আশা করছি, শিগগিরই প্রকল্পগুলো নিয়ে কাজ শুরু করতে পারব। এগুলো বাস্তবায়িত হলে মহানগরে পানি সরবরাহ বাড়ার পাশাপাশি ওয়াসার সক্ষমতাও বৃদ্ধি পাবে।’

বৈঠকে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ নজরুল ইসলাম ও আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে পানি সরবরাহ দ্বিগুণ করার উদ্যোগ, কোরিয়ার আগ্রহ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত