সংবাদ

পারিবারিক কলহে উখিয়ায় মা-ছেলে খুন

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম

পারিবারিক কলহে উখিয়ায় মা-ছেলে খুন
উখিয়া থানা। ছবি : সংবাদ

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের বি ব্লকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের আরেক ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন- এহেছানুল হকের স্ত্রী শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) এবং তাদের ৫ বছর বয়সী ছেলে মোহাম্মদ শামীম। এ ঘটনায় তাদের বড় ছেলে মো. আফছার ওরফে বাপ্পী (১৪) কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে অভিযুক্ত এহেছানুল হক পলাতক রয়েছেন।

ক্যাম্পের দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রোহিঙ্গা নেতাদের সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে এহেছানুল হক ও তার স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এহেছানুল ধারালো দা দিয়ে তার স্ত্রী ও ২ ছেলেকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই শহীদা নুর ও শামীমের মৃত্যু হয়। গুরুতর আহত আফছারকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে এবং পরে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত এহেছানুল হককে গ্রেপ্তারে অভিযান চলছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পারিবারিক কলহে উখিয়ায় মা-ছেলে খুন

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের বি ব্লকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের আরেক ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন- এহেছানুল হকের স্ত্রী শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) এবং তাদের ৫ বছর বয়সী ছেলে মোহাম্মদ শামীম। এ ঘটনায় তাদের বড় ছেলে মো. আফছার ওরফে বাপ্পী (১৪) কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে অভিযুক্ত এহেছানুল হক পলাতক রয়েছেন।

ক্যাম্পের দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রোহিঙ্গা নেতাদের সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে এহেছানুল হক ও তার স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এহেছানুল ধারালো দা দিয়ে তার স্ত্রী ও ২ ছেলেকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই শহীদা নুর ও শামীমের মৃত্যু হয়। গুরুতর আহত আফছারকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে এবং পরে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত এহেছানুল হককে গ্রেপ্তারে অভিযান চলছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত