সংবাদ

ক্যানসার রোগীদের বিনামূল্যে পরামর্শ দি‌বে স্টার ক্যানসার সেন্টার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম

ক্যানসার রোগীদের বিনামূল্যে পরামর্শ দি‌বে স্টার ক্যানসার সেন্টার

বাংলাদেশি ক্যানসার রোগী ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে 'সেকেন্ড ওপিনিয়ন' বা দ্বিতীয় চিকিৎসা-পরামর্শ এবং প্রয়োজনীয় নির্দেশনা সেবা চালু করেছে ভারতের হায়দরাবাদভিত্তিক স্টার হাসপাতালের বিশেষায়িত ইউনিট স্টার ক্যানসার সেন্টার।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি রোগীরা ভারতে যাওয়ার আগেই তাদের রোগ নির্ণয়, বর্তমান চিকিৎসা পরিকল্পনা এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অভিজ্ঞ বিশেষজ্ঞদের থেকে নিখরচায় বিশেষজ্ঞ মতামত পাওয়ার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যানসার চিকিৎসা নিয়ে রোগী ও তাদের পরিবারের অনিশ্চয়তা দূর করা, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা এবং অঙ্গভিত্তিক আধুনিক ক্যানসার চিকিৎসার জন্য একটি স্পষ্ট পরিকল্পনা তৈরিতে সহায়তা করাই এই সেবার প্রধান লক্ষ্য।
​ক্যানসারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে স্টার ক্যানসার সেন্টার জানিয়েছে, বাংলাদেশে প্রতিবছর আনুমানিক ১ লাখ ৬৭ হাজার থেকে ১ লাখ ৮৭ হাজার নতুন ক্যানসার রোগী শনাক্ত হচ্ছেন। বিশেষ করে স্তন, ফুসফুস, জরায়ুমুখ, খাদ্যনালি ও পরিপাকতন্ত্রের ক্যানসারে আক্রান্ত রোগীরা দ্রুত নির্ভুল রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসার খোঁজ করছেন। প্রাথমিক পর্যায়ে সঠিক সিদ্ধান্ত নিতে এই সেবার আওতায় বাংলাদেশি রোগীরা তাদের চিকিৎসার রিপোর্ট ও নথি ভারতের বিশেষজ্ঞদের কাছে পাঠাতে পারবেন।
মেডিকেল, সার্জিক্যাল ও রেডিয়েশন অনকোলজিস্টদের সমন্বয়ে গঠিত একটি বোর্ড এই নথিগুলো মূল্যায়ন করবে। এছাড়া বিদেশ ভ্রমণ পরিকল্পনা, সম্ভাব্য ব্যয়, হাসপাতালে থাকার সময়কাল এবং ভিসা সহায়তা সংক্রান্ত তথ্যও এখান থেকে পাওয়া যাবে।
​উদ্যোগটি নিয়ে স্টার হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক এবং সার্জিক্যাল অনকোলজি বিভাগের প্রধান ডা. বিপিন গোয়েল বলেন, "ক্যানসার শনাক্ত হওয়ার পর রোগী ও তাদের পরিবার অনেক সময় প্রচণ্ড মানসিক চাপের মধ্যে গুরুত্বপূর্ণ চিকিৎসা সিদ্ধান্ত নিতে বাধ্য হন।"
বাংলাদেশের নাগরিকদের এই সুবিধার সর্বোচ্চ ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "চিকিৎসা শুরু করার আগে রোগীদের সঠিক ও যাচাইকৃত বিশেষজ্ঞ মতামত দেওয়ার মাধ্যমে প্রয়োজনীয় স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং চিকিৎসা-পরিকল্পনার স্পষ্টতা তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।"
​প্রসঙ্গত, ভারতের হায়দরাবাদের বানজারা হিলস ও নানাকরামগুড়ায় অবস্থিত স্টার ক্যানসার সেন্টারে অঙ্গভিত্তিক বিশেষায়িত চিকিৎসার পাশাপাশি রোবোটিক ক্যানসার সার্জারি, ডিজিটাল পেট-সিটি এবং সিএআর-টি (CAR-T) সেল থেরাপির মতো সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে। বর্তমানে সার্কভুক্ত দেশসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশের রোগীরা প্রতিষ্ঠানটি থেকে স্বাস্থ্যসেবা নিচ্ছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ক্যানসার রোগীদের বিনামূল্যে পরামর্শ দি‌বে স্টার ক্যানসার সেন্টার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত