সংবাদ

নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম

নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
রাণীনগর থানা। ছবি : সংবাদ

নওগাঁর রাণীনগর ও মান্দা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বৃষ্টি চলাকালে জমিতে কাজ করার সময় তারা মারা যান।

নিহতরা হলেন- রাণীনগর উপজেলার মালশন গ্রামের সাখাওয়াত হোসেন (৫৫) এবং মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকার ইসমাইল সরদার (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে রাণীনগর উপজেলার মালশন গ্রামের কৃষক সাখাওয়াত হোসেন বাড়ির পাশের জমিতে কাজ করতে যান। ওই সময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা মৃধাপাড়া এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান কৃষক ইসমাইল সরদার। প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল বলেন, সকালে ইসমাইল জমিতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগর ও মান্দা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বৃষ্টি চলাকালে জমিতে কাজ করার সময় তারা মারা যান।

নিহতরা হলেন- রাণীনগর উপজেলার মালশন গ্রামের সাখাওয়াত হোসেন (৫৫) এবং মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকার ইসমাইল সরদার (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে রাণীনগর উপজেলার মালশন গ্রামের কৃষক সাখাওয়াত হোসেন বাড়ির পাশের জমিতে কাজ করতে যান। ওই সময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা মৃধাপাড়া এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান কৃষক ইসমাইল সরদার। প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল বলেন, সকালে ইসমাইল জমিতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত