সংবাদ

বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় ডিসপ্লে জব্দ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম

বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩ কোটি ১৭ লক্ষ টাকা মূল্যের ৩,৯৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১১ জুলাই) মধ‌্যরাতে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) আলীনগর বিওপির একটি টহলদল বিজয়নগরের সীমান্তবর্তী ভাগলপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
​বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০১৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলের ভেতর অবস্থান নেয় টহলদল। এক পর্যায়ে ভারত থেকে সাত থেকে আটজন চোরাকারবারিকে দুটি বাইসাইকেলে বস্তা বহন করে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা বস্তা ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে কার্টনের ভেতর বিশেষ কৌশলে লুকানো ৩,৯৬০ পিস মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। বাইসাইকেলসহ জব্দ সব মালামালের আনুমানিক মূল্য ৩ কোটি ১৭ লক্ষ টাকা। উদ্ধার করা মালামাল আইনানুগ প্রক্রিয়া মেনে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কাজ চলছে।
​এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
​উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চলমান রয়েছে। এর আগেও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় ডিসপ্লে জব্দ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত