সংবাদ

জ্বালানি সংকট: সৌদি আরবকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম

জ্বালানি সংকট: সৌদি আরবকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক নিমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বঙ্গভবনে ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত . আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আমন্ত্রণ জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর কোনো বিদেশি কূটনীতিকের সঙ্গে এটিই ছিল তার প্রথম দ্বিপক্ষীয় বৈঠক।

সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য দেশটির বাদশাহ যুবরাজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে উষ্ণ অভিনন্দন বার্তা পৌঁছে দেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম গণমাধ্যমকে জানান, বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপ্রধান।

তিনি দুই দেশের সরকারি বেসরকারি খাতে পারস্পরিক বাণিজ্য বিনিয়োগ উত্তরোত্তর বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সৌদি আরবে প্রায় ৩৫ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন উল্লেখ করে তাদের অবদানের কথা স্মরণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে আরও জনশক্তি নেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান রাষ্ট্রপতি।

একই সঙ্গে বাংলাদেশি হজযাত্রীদের পবিত্র হজ পালন প্রক্রিয়া আরও সুগম করা এবং মিনায় অবস্থানকালে তাদের কষ্ট লাঘবে গোসলখানা শৌচাগার সুবিধা উন্নত করার আহ্বান জানান মির্জা ফখরুল।

জবাবে সৌদি রাষ্ট্রদূত উদ্ভূত বিষয়গুলোতে যথাসম্ভব কার্যকর দ্রুত ব্যবস্থা নেওয়ার পূর্ণ আশ্বাস প্রদান করেন। এছাড়া জ্বালানি সহায়তা, অর্থনৈতিক সহযোগিতা বাংলাদেশে বিনিয়োগ প্রবাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রপতি সৌদি বাদশাহ যুবরাজের বিচক্ষণ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ঐক্য বজায় রাখতে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

দ্বিপক্ষীয় চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সহযোগিতা কৌশলগত সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জ্বালানি সংকট: সৌদি আরবকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত