সংবাদ

এক মাসে দ্বিতীয়বার ভিসি বদল গোবিপ্রবিতে, নতুন দায়িত্বে কে?

প্রতিনিধি, গোবিপ্রবি
প্রতিনিধি, গোবিপ্রবি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম

এক মাসে দ্বিতীয়বার ভিসি বদল গোবিপ্রবিতে, নতুন দায়িত্বে কে?
ছবি : সংবাদ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. সোহেল হাসান। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে তিনি এই বিশ্ববিদ্যালয়েরই উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ড. মো. সোহেল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক। মঙ্গলবার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে প্রো-ভিসি পদ থেকে অব্যাহতি দিয়ে ‘গোবিপ্রবি আইন, ২০০১’ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের পর এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত উপাচার্য বলেন, ‘আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। আমাদের প্রতিটি কাজের লক্ষ্য হবে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ এবং সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া।’ বিকেলে তিনি ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান।

প্রজ্ঞাপন অনুযায়ী, তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর কার্যকর থাকবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে ফিরে গিয়ে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।

উল্লেখ্য, গত এক মাসের ব্যবধানে এই বিশ্ববিদ্যালয়ে দুইবার উপাচার্য পরিবর্তন করা হলো। গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরকে সরিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে নিয়োগ দেওয়া হয়েছিল। এক মাসের মাথায় তাকেও সরিয়ে এবার ড. সোহেল হাসানকে উপাচার্য করা হলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এক মাসে দ্বিতীয়বার ভিসি বদল গোবিপ্রবিতে, নতুন দায়িত্বে কে?

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত