শরীয়তপুরের জাজিরা উপজেলায় ৮০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাদের হাত-পা বেঁধে একটি বাঁশে ঝুলিয়ে এলাকায় প্রদক্ষিণ করানো হয়। এ সময় উচ্চস্বরে গান বাজিয়ে তাদের নাচানোও হয়।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই যুবক হলেন- জাজিরা উপজেলার আড়াচন্ডি এলাকার মোসলেম দারোগার ছেলে সাজ্জাদ দারোগা ও একই এলাকার মুজিবুর দারোগার ছেলে অপু দারোগা।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করার দাবি করেন। এরপর উত্তেজিত জনতা তাদের হাত-পা বেঁধে একটি বাঁশে ঝুলিয়ে এলাকায় ঘুরিয়ে নিয়ে যায়।
এক পর্যায়ে গান বাজিয়ে তাদের নাচাতেও দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজন মাদক আইনের মামলার তালিকাভুক্ত আসামি। স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ওসি আরও বলেন, ‘আটক দুই যুবককে থানা হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রোববার (১২ জুলাই) তাদের আদালতে পাঠানো হবে।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন