সংবাদ

চুয়াডাঙ্গায় যুবদল নেতার কবজি বিচ্ছিন্ন

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:৫৩ এএম

চুয়াডাঙ্গায় যুবদল নেতার কবজি বিচ্ছিন্ন
চুয়াডাঙ্গা সদর থানা। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

আহত জাহিন শেখ (৪০) চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক এবং পৌর এলাকার হাটকালুগঞ্জের মৃত রজব আলীর ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে হোমিওপ্যাথি কলেজ এলাকায় একদল দুর্বৃত্ত জাহিন শেখের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার বাম হাতের কবজি শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুস সাকিব জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জাহিন শেখের অবস্থা সংকটাপন্ন। তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হামলা হয়েছে। ঘটনায় জড়িত দু-তিনজনের নাম পাওয়া গেছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১২ জুলাই ২০২৬

চুয়াডাঙ্গায় যুবদল নেতার কবজি বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত