সংবাদ

অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:৪০ এএম

অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

​যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে র‌বিবার অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের লড়াইয়ে আর্জেন্টিনা জয় পেয়েছে ৩-১ ব্যবধানে। সেমিফাইনালে আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।
​ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটেই লিওনেল মেসির কর্নার থেকে নিখুঁত গ্ল্যান্সিং হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে ১০টি অ্যাসিস্ট পূর্ণ করে জার্মান কিংবদন্তি ফ্রিটজ ভাল্টারের রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে থাকলেও বল দখলে এগিয়ে ছিল সুইজারল্যান্ড।
​দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ড্যান এনডয়ের গোলে ম্যাচে সমতা ফেরায় সুইজারল্যান্ড। রিকার্ডো রদ্রিগেজের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বক্সে ঢুকে নিখুঁত সাইড-ফুট শটে গোল করেন তিনি। সমতায় ফেরার তিন মিনিট পরেই বড় ধাক্কা খায় সুইসরা।
লিয়ান্দ্রো পারেদেসের বিপরীতে ডাইভ দেওয়ার অভিযোগে ভিএআর পর্যালোচনার পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুইজারল্যান্ডের তারকা ফরোয়ার্ড ব্রিল এমবলোকে। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
​অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে হুলিয়ান আলভারেজের দূরপাল্লার শটে গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এটি চলতি বিশ্বকাপে আলভারেজের প্রথম গোল।
এরপর ম্যাচের ইনজুরি টাইমে দুর্দান্ত এক পাল্টা আক্রমণে নিকোলাস গনজালেজের বাড়ানো ফিরতি বল জালে জড়িয়ে আর্জেন্টিনার জয়ের ব্যবধান বাড়ান লাউতারো মার্তিনেজ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১২ জুলাই ২০২৬

অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত