মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫টি চোরাই মোটরসাইকেল, ১,০০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে পদ্মা সেতু উত্তর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ৯ জুলাই লৌহজং উপজেলার পশ্চিম কুমারভোগ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এর সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে ডিবি পুলিশ। প্রথমে নারায়ণগঞ্জ থেকে সুমন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হৃদয় দেওয়ান ও সজিব পাইককে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে এই চক্রের দেওয়া তথ্যের ভিত্তিতে লৌহজংয়ের গোয়ালিমান্দা এলাকায় অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই অভিযানে আলাউদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়, যার কাছ থেকে ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, এই চোর চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
/

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন