সংবাদ

ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম

ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
মহেশপুর থানা। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় ড্রেন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী রাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে পৌর শহরের গ্রিনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের মিলন দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশপুর পৌরসভার ড্রেন নির্মাণকাজে রামসহ আরও কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। কাজের একপর্যায়ে পাশের একটি বাড়ি থেকে এক ফার্নিচারের দোকানে নেওয়া বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হয়। এতে দোকানটির টিনের কাঠামো বিদ্যুতায়িত হয়ে পড়ে। রাম বিষয়টি বুঝতে না পেরে ওই টিনের ওপর হাত দিলে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরএবিআরসি (RABRC) প্রাইভেট লিমিটেড’-এর প্রতিনিধি আমিনুল ইসলাম বলেন, পাশের বাড়ির বৈদ্যুতিক তার থেকে দোকানের টিন বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। অসাবধানতাবশত সেখানে হাত দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় ড্রেন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী রাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে পৌর শহরের গ্রিনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের মিলন দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশপুর পৌরসভার ড্রেন নির্মাণকাজে রামসহ আরও কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। কাজের একপর্যায়ে পাশের একটি বাড়ি থেকে এক ফার্নিচারের দোকানে নেওয়া বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হয়। এতে দোকানটির টিনের কাঠামো বিদ্যুতায়িত হয়ে পড়ে। রাম বিষয়টি বুঝতে না পেরে ওই টিনের ওপর হাত দিলে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরএবিআরসি (RABRC) প্রাইভেট লিমিটেড’-এর প্রতিনিধি আমিনুল ইসলাম বলেন, পাশের বাড়ির বৈদ্যুতিক তার থেকে দোকানের টিন বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। অসাবধানতাবশত সেখানে হাত দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত