সংবাদ

ত্রিশাল বিএনপির সভাপতি আলেক চাঁন আর নেই

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম

ত্রিশাল বিএনপির সভাপতি আলেক চাঁন আর নেই
আলেক চাঁন দেওয়ান। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান (৫৭) মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে ত্রিশালের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আলেক চাঁন দেওয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। এ ছাড়া ত্রিশাল বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

ত্রিশাল বিএনপির সভাপতি আলেক চাঁন আর নেই

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান (৫৭) মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে ত্রিশালের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আলেক চাঁন দেওয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। এ ছাড়া ত্রিশাল বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত