সংবাদ

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাতে আসছেন বিবার-শাকিরা-ম্যাডোনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাতে আসছেন বিবার-শাকিরা-ম্যাডোনা

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই মাঠের তুমুল উত্তেজনা, তবে এবার মাঠের লড়াইয়ের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে সংগীতের এক বিশাল আয়োজন। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ হাফটাইম শো।

আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচ।
আয়োজকদের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, ১১ মিনিটের এই হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। তার সঙ্গে থাকছেন শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।
​ফিফার তথ্য অনুযায়ী, এই বিশেষ আয়োজনের তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন। এই আয়োজনের মূল লক্ষ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা, যা বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।
হাফটাইম শোতে আরও পারফর্ম করবেন নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, নিউইয়র্কের পিএস২২ কোরাস এবং ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে।
​বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এর অন্যতম শিল্পী বার্না বয় এই আয়োজনকে তার ক্যারিয়ারের অন্যতম গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, বিশ্বকাপ এমন একটি মঞ্চ, যা পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে রাখে।
অন্যদিকে, হাফটাইম শোতে অংশ নেওয়ার সুযোগ পেয়ে জাস্টিন বিবার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা সারা বিশ্বের মানুষকে একত্রিত করে। একই সঙ্গে এই আয়োজনের মাধ্যমে শিশুদের শিক্ষায় অবদান রাখতে পারা তার জন্য বিশেষ আনন্দের।
সংগীতশিল্পীদের পাশাপাশি এই বিশেষ অনুষ্ঠানে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর চরিত্র কারমিট দ্য ফ্রগ ও মিস পিগিও অংশ নেবে। দীর্ঘদিনের জনপ্রিয় সুপার বোল হাফটাইম শোয়ের আদলে ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো এমন আয়োজন ফিফাকে এক নতুন মাত্রা দিচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাতে আসছেন বিবার-শাকিরা-ম্যাডোনা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত