সংবাদ

আধুনিক কালীগঞ্জ গড়তে বড় উদ্যোগ

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:০৩ পিএম

আধুনিক কালীগঞ্জ গড়তে বড় উদ্যোগ
কালীগঞ্জে মহাপরিকল্পনা নিয়ে পরামর্শ সভা। ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নকে পরিকল্পিত, আধুনিক ও টেকসই করতে মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়নের কাজ চলছে। এই পরিকল্পনায় স্থানীয় জনগণের মতামত ও বাস্তব চাহিদাকে প্রাধান্য দিতে সোমবার (১৩ জুলাই) দ্বিতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দিনব্যাপী এ সভার আয়োজন করে। ‘নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ কর্মসূচি’র আওতায় বাস্তবায়নাধীন এই প্রকল্পে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এজেন্স ফ্রাঙ্কেস দ্য ডেভেলপমেন্ট (এএফডি) এবং বাংলাদেশ সরকার।

সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, প্রকল্পের টিম লিডার ড. জহিরুল হক, কনসালটেন্ট মো. নাজমুস সাদাতসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবীরা। কারিগরি সহায়তা দিচ্ছে পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড (ডিডিসি)।

সভায় বক্তারা বিদ্যমান সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর জোর দেন। তারা বলেন, দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য বিজ্ঞানভিত্তিক মহাপরিকল্পনার কোনো বিকল্প নেই। জনগণের প্রত্যাশা পূরণ করে একটি বাসযোগ্য ও আধুনিক কালীগঞ্জ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

আধুনিক কালীগঞ্জ গড়তে বড় উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত