সংবাদ

১০০ দুস্থ পরিবারে বিজিবির খাদ্যসহায়তা

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম

১০০ দুস্থ পরিবারে বিজিবির খাদ্যসহায়তা
মহেশপুরে অসহায় ১০০ পরিবারের মধ্যে বিজিবির ত্রাণ বিতরণ। ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে সীমান্তবর্তী অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১০০টি পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াছিন হাবিব হাসান ও সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল হক।

বিজিবি সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চলের বর্তমান বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে মানবিক সহায়তা হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

ত্রাণ বিতরণকালে বিজিবি কর্মকর্তারা বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

১০০ দুস্থ পরিবারে বিজিবির খাদ্যসহায়তা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুরে সীমান্তবর্তী অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১০০টি পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াছিন হাবিব হাসান ও সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল হক।

বিজিবি সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চলের বর্তমান বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে মানবিক সহায়তা হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

ত্রাণ বিতরণকালে বিজিবি কর্মকর্তারা বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত