বান্দরবানে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ জুলাই) বিজিবি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে জেলা সদরের খামারপাড়া ও বিজিবি পাড়া এলাকার ৭২টি দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল উপস্থিত থেকে এসব ত্রাণ বিতরণ করেন। বিজিবি জানায়, বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযান পরিচালনা, নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ এবং খাদ্য সহায়তা প্রদানে বিজিবি সবসময় তৎপর রয়েছে বলে জানানো হয়। এছাড়া পর্যটক ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
/

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন